জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ১৫ কি.মি. যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আশুগঞ্জ গোলচত্বর থেকে শুরু হয়ে সরাইল উপজেলার বেড়তলা, শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড় হয়ে বাড়িউরা পর্যন্ত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।


স্থানীয়রা জানায়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ক উন্নীতকরণ কাজ চলছে। এই কাজ ২০১৭ সাল থেকে শুরু হলেও ধীরগতিতে চলছে। ৫ আগস্টের পর প্রায় ৩ মাস বন্ধ ছিল কাজ। পরবর্তীতে তা শুরু হলেও ধীরগতি। এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন ধীরগতিতে চালাতে হয়। এতে প্রতিদিনই সেখানে যানজট লেগে থাকে।
এ অবস্থায় সরাইল থানার পুলিশ এবং হাইওয়ে থানার পুলিশ ইট-বালি দিয়ে গর্ত ভরাট করে যান চলাচল স্বাভাবিক করে। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে আবার সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ধীরে যান চলাচলের কারণে বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কটিতে ১৫ কিলোমিটার অংশজুড়ে যানজট ছড়িয়ে যায়। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, টানা বৃষ্টিতে বিশ্বরোড মোড় থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। লোকাল বাসগুলো কোনো নিয়ম মানছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

1

ভ্যানে এসে মনোনয়নপত্র জমা দিলেন ঠাকুরগাঁও সদর ১আসনের জামায়াত

2

লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সু

3

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

4

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

5

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

6

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

7

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

8

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

9

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

10

পহেলা নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় আট মাসের নি

11

জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন ফজলুর রহমান

12

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

13

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

14

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: সিআইএ

15

আনোয়ারায়"উন্মোচন হলো আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

16

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

17

পোরশায় উৎসব মুখর পরিবেশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল

18

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

19

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

20