জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান দান

কাইয়ুম মাহমুদ 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন এবং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল টিপুর নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৭ জানুয়ারী) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনের এমপি মনোনয়নপ্রাপ্ত এম আকবর আলীর বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় নবাগত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আকবর আলী। তিনি পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয় ভোটার ও সাধারণ মানুষ বলছেন, যেখানে রাজনৈতিক মঞ্চে বিএনপি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে ‘দোসর’ আখ্যা দিয়ে সমালোচনা করে আসছে, সেখানে ভোটের আশায় একই আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে ভেড়ানো হাস্যকর ও স্ববিরোধী রাজনীতির বহিঃপ্রকাশ।

সাধারণ মানুষ ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ণিমাগাঁতী ইউনিয়নের আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মীর এই দলবদলকে অনেকেই ‘পিঠ বাঁচানোর রাজনীতি’ হিসেবে দেখছেন। তাদের মতে, সময় ও পরিস্থিতি বদলালে এসব নেতাকর্মী আবারও অবস্থান পরিবর্তন করতে পারেন।

এদিকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে উপজেলার চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বি

1

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

2

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

3

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

4

নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম

5

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

6

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

7

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

8

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

9

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

10

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

11

মহাদেবপুরে যৌথ বাহিনীর অভিযান

12

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

13

সুনামগঞ্জ জেলা পুলিশে ডিআইজির বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যা

14

পল্টন ট্রাজেডিতে শহীদদের স্মরণে কয়রায় দোয়া ও আলোচনা সভা

15

নতুন পিয়াজের আমদানি

16

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

17

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

18

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

19

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

20