জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা


উওম দাস 


গাজীপুরের কাপাসিয়া সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে 

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজন সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

১২ ডিসেম্বর শুক্রবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে

 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি 

মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান। 


স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির কাজল সভাপতিত্ব

করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান শাহীনের পরিচালনায় বিশেষ 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যাপক ড. 

হুসাইন মাহমুদ ফারুক। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট

 শিক্ষানুরাগী মোঃ মনিরুল হক সরকার, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মাজহারুল 

হক, মুহসীন পাহলোয়ান, অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন, শেখ আ: ছালাম 

বাদল,  ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক 

হারুন অর রশিদ, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, 

সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব

 মামুনুর রশিদ প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া 

উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম

কামাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজার রহমান সহ এলাকার 

বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের মাঠের পানি নিস্কাশন ও চলাচলের 

রাস্তা তৈরি, আধুনিক মানের মিলনায়তন, সাইন্স ল্যাব, নামাজঘর সহ বিভিন্ন দাবি 

জানান। পরে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে 

সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি বলেন, যুগোপযোগী শিক্ষা 

ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতে যেকোনো ধরনের সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের 

হাতে মোবাইল ফোন তুলে দিয়ে মনোযোগ নষ্ট করে দিয়েছিল। আগামী দিনে 

শিক্ষকদের যথোপযুক্ত প্রশিক্ষণ দিয়ে আধুনিক মানের শিক্ষক হিসেবে গড়ে তোলা

 হবে। মানসম্মত শিক্ষকদের পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। 

আগামী নির্বাচনে সচেতন মহল শিক্ষা বান্ধব সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন 

করতে পারে। বিগত দিনে বিএনপির নেতৃত্বাধীন সরকার যেমন নকলমুক্ত ও সুষ্ঠু 

শিক্ষার পরিবেশ গড়ে তুলেছিলেন, তেমনি আগামী দিনে আরো বেশি সহায়ক ভূমিকা 

পালন করবো। উপস্থিত সূধীজনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী 

নির্বাচনে ধানের শীষ প্রতীকে  নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে মরহুম

 পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহর মতোই আপনাদের সাথে নিয়ে কাজ করতে 

পারবো।  বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় 

প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ 

দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া দেশনেত্রীর রোগমুক্তি কামনায় কাপাসিয়া উপজেলা 

যুবদলের উদ্যোগে সদরে অবস্থিত দলীয় কার্যালয়ে বাদ মাগরিব মিলাদ মাহফিল ও 

বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শাহ রিয়াজুল হান্নান উপস্থিত 

থেকে বক্তব্য রাখেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

1

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

2

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

3

বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে রোমেল (২৫) নামে এক যুবকের মৃত্যু

4

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন–

5

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

6

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তা

7

লক্ষীপুর ২ আসনে জামাতের মনোনয়ন দাখিল

8

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

9

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

10

ডাকসু ভিপি সাদিক কায়েমের আগমনে মাঠ পরিদর্শন ও মতবিনিময়

11

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

12

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

13

হাদীর অকাল শহীদি মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা

14

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

15

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

16

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

17

জামালপুরে সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ছাত্রদ

18

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

19

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

20