জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

সারুয়ার  

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।

 সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের ওপর। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়ের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি।

 বক্তারা আরও বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পাঠে মনোযোগ বৃদ্ধি, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণই শিক্ষার মানোন্নয়নের মূল চাবিকাঠি। বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির জন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা।

 তারা আরও উল্লেখ করেন, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের গৌরবময় ঐতিহ্য রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা বিকাশ, চরিত্র গঠন ও নৈতিক উন্নয়নই হওয়া উচিত সবার অভিন্ন লক্ষ্য।

বক্তারা শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি ও প্রতিষ্ঠানের মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস ও রমা বিজয় চক্রবর্তী, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশিদ আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, সদস্য মো. কামাল হোসেন সহ অভিভাবক, সুধীজন, গণমাধ্যমকর্মী ও শিক্ষকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

1

মনিরামপুরে সাবেক আ’লীগ নেতার স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে বিতর্

2

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

3

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

4

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

5

নাওডোবা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

6

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

7

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

8

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার

9

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

10

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

11

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

12

কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিএনপির

13

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিএনপির বিশাল বি

14

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

16

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

17

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

18

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

19

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

20