জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি

 মোঃ আবুসুফিয়ান তালুকদার 

ঘন কুয়াশা আর হিমেল উত্তরী বাতাসে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ। সকাল থেকে সূর্যের কোনো দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে সিরাজগঞ্জ শহরসহ জেলার গ্রামাঞ্চল। দুপুর গড়ালেও সূর্যের দেখা মেলেনি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
বাঘাবাড়ি ও তাড়াশ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাঘাবাড়ি আবহাওয়া উপকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। অপরদিকে তাড়াশ কৃষি আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, শীত মোকাবিলায় একাধিক গরম কাপড় গায়ে জড়িয়ে কাজে বের হয়েছেন শ্রমজীবী মানুষ। তবে স্বাভাবিক দিনের তুলনায় জনসমাগম কম থাকায় রিকশাচালকদের অলস সময় কাটাতে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে।
রিকশাচালকরা জানান, কুয়াশা ও প্রচণ্ড শীতের কারণে যাত্রী কম। পেটের তাগিদে রিকশা নিয়ে বের হলেও আয় প্রায় নেই বললেই চলে।
বাঘাবাড়ি আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, “আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের মধ্যে সর্বনিম্ন।”
তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, “ঘন কুয়াশার সঙ্গে উত্তরী বাতাস বইছে, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবহেলায় ধ্বংসের পথে সুন্দরবনের আদলে গড়া পর্যটন কেন্দ্র

1

৮ নং হাবড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ

2

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

3

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

4

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

5

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

6

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

7

শ্রীমঙ্গলে ধানক্ষেতে সাপ আতঙ্ক

8

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

9

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

10

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিন

11

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

12

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

13

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

14

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

15

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

16

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

17

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

18

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক

19

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

20