জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পানছড়ি সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে ৩ বিজিবি

একরামুল হক

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সীমান্তের কাঠালতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সুবেদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক রাত ৮টার দিকে  মালামালগুলো আটক করা হয়।
আটককৃত মালামালের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী সামগ্রী, খাদ্যপণ্য ও পোশাকসামগ্রী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, মসলা, রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম, মহিলাদের শাল-চাদর ও মোজা, রাবার সামগ্রীসহ অন্যান্য ভোগ্যপণ্য। বিজিবি নিশ্চিত করেছে যে, এসব মালামাল মালিকবিহীন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

1

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

2

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

3

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

4

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

5

কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

6

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

7

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

8

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

9

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা, হ

10

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

11

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

12

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

13

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

14

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

15

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

16

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

17

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

18

দ্বি বার্ষিক সম্মেলন প্রমাণ করে নির্বাচনে জনগণের নির্বাচিত

19

নওগাঁ শহরে লিটন ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

20