জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

সারুয়ার

 ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত বনগাঁও গ্রামের চুনাপাথর ব্যবসায়ী মোঃমানিক মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোর সাড়ে ৫ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে মো. মানিক মিয়ার মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

 বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ইছামতী বাজারে স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী ফজলুল করিমের সাথে বাকবিতণ্ডার জেরে বনগাঁও ও লুবিয়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী মানিকসহ অন্তত ১৫ জন আহত হন। এসময় বাজারের প্রায় ১৫-২০টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুতর আহত মানিক মিয়াকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। 

 এদিকে ঘটনার পর মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। ইতোমধ্যে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। 

 মানিক মিয়ার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী মহল এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল বলেন, এই অনাকাক্সিক্ষত ঘটনায় সবাইকে ধৈর্য ধরতে হবে। আইনি ও সামাজিক প্রক্রিয়ায় বিষয়টির সমাধান করা উচিত। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ঘটনার তদন্ত চলছে। সংঘর্ষে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

1

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

2

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

3

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

4

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলের

5

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

6

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

7

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

8

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

9

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

10

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

11

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

12

শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিনী সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে

13

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

14

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

15

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

16

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

17

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

18

হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

19

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

20