জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মওলানা ভাসানী আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে চিরপ্রেরণা


মোঃ আব্দুল্লাহ আল মামুন

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানী যুগে যুগে জনগণের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

রোববার (১৬ নভেম্বর) এক বাণীতে তিনি মহান এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,
“মওলানা ভাসানীর অগাধ দেশপ্রেম, সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে তাঁর আপোষহীন ভূমিকা আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছে। তাঁর আদর্শ অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো।”

তারেক রহমান বলেন, মওলানা ভাসানী বাংলাদেশের রাষ্ট্রগঠনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন এক বলিষ্ঠ ও আপোষহীন নেতা।

তিনি আরও বলেন,
“বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই—সকল ক্ষেত্রেই মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা। শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে তাঁর দৃঢ় অবস্থান তাকে মানুষের আস্থার প্রতীক করে তুলেছিল।”

তারেক রহমান বলেন, মওলানা ভাসানীর নির্ভীক ও প্রতিবাদী নেতৃত্ব এদেশের মানুষকে অধিকার আদায়ের লড়াইয়ে সাহস যুগিয়েছে। তাঁর গর্জনে এক সময় অত্যাচারী শাসকগোষ্ঠীর মসনদ কেঁপে উঠত। জনগণের দুর্দিনে পাশে থাকার কারণেই তিনি মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করেছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মওলানা ভাসানীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শিক চেতনা ধরে রেখে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

1

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

2

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

3

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

4

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

5

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

6

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

7

শামীম তালুকদার স্ব পদে বহাল।

8

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিন

9

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

10

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

11

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

12

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

13

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতব

14

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

15

ভর্তির বয়সসীমা শিথিল ও আবেদন সুযোগের দাবিতে শিক্ষার্থীদের ব

16

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিব

17

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

18

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প

19

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

20