জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো সুমন

বান্দরবান সদর উপজেলার, সুয়ালক ইউনিয়নে, সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক, মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলছুমা বেগম, সদস্য, ৪ নং সুয়ালক ইউনিয়ন পরিষদ, মাওলানা মো: আব্দুল মালেক, প্রধান শিক্ষক, সুয়ালক দারুস সুন্নাহ ইবতেদায়ী মাদ্রাসা,জাহাঙ্গীর আলম, অভিভাবক প্রতিনিধি, অত্র মাদ্রাসা। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ রবিউল হোসেন, সভাপতি, সুয়ালক টমটম–ইজিবাইক মালিক সমিতি, মোঃ আব্দুল আজিজ, সরদার, সুয়ালক এলাকার।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাওলানা মো.জয়নাল আবেদিন, সহকারি শিক্ষক , সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।

সমাবেশে বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষার বিকাশে শিক্ষক–অভিভাবকদের যৌথ ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।

অভিভাবক'রা বলেন নতুন কমিটি যাতে আমাদের ছেলে/ মেয়েদের পরিবেশের জন্য ভালো হয় এবং পড়ালেখার মান ভালো করতে পারে সে বিষয়ে অভিভাবক'রা বলেন।

অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষকগণ—মাওলানা মো: আব্দুল মালেক (প্রধান শিক্ষক) জয়নাল আবেদিন(সহকারি শিক্ষক) , মোঃ শহিদুল ইসলাম(সহকারি শিক্ষক), মোঃ সুমন(সহকারি শিক্ষক) ও জোহরা বেগম(সহকারি শিক্ষক), সহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার পর মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে সমাবেশটি শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

1

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

2

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

3

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠ

4

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

5

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান

6

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

7

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

8

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

9

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

10

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ

11

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

12

নওগাঁর নিয়ামতপুরে হাঁস পালন করে স্বাবলম্বী বেকার যুবক আরিফ

13

গাজিপুরে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী

14

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

15

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

16

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

17

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

18

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

19

আশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

20