Mst: Meherun Nesa
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

খ,ম,ঙজায়েদ হোসেন

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর  উপজেলায় আমন ধান কাটার মৌসুম শুরু হয়েছে। মাঠজুড়ে সোনালি ধানের দোল খাওয়ায় খুশির জোয়ার বইছে কৃষকদের মনে। নতুন ফসল ঘরে তোলার আনন্দ শুধু কৃষকদেরই নয়, পুরো অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটিয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নে এখন চলছে সোনালি ধানের উৎসব।
ধান কাটা ও মাড়াইয়ের কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ সবাই ব্যস্ত সময় পার করছে।

ইউনিয়নের নাসির পুর গ্রামের কৃষক রবিউল হোসেন জানান, তিনি ৬ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। এর মধ্যে ৪ বিঘায় ব্রি-৩৪ এবং ২ বিঘা ব্রি-৫১ ধানের আবাদ করেছেন। তিনি আশা করছেন, চিকন ধানে বিঘা প্রতি ২০-২২ মন এবং মোটা ধানে ৩০-৩২ মন ফসল পাবেন। যদিও সার ও কীটনাশকের দাম বেশি ছিল, তবে ফলন ভালো হওয়ায় বাজার দর সন্তোষজনক থাকলে লাভ হবে।
বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের কৃষক আক্কাস আলী জানান, তিনি আড়াই বিঘা জমিতে ব্রি-৫১ ধান চাষ করেছেন এবং বিঘাপ্রতি ২৮-৩০ মন ফলন আশা করছেন। জমিতে মোটরসেচসহ যাবতীয় খরচ কিছুটা বেশী হলেও ভালো ফলনে তিনি সন্তুষ্ট।
কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূল থাকায় এবং পর্যাপ্ত রোদ পাওয়ায় ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে। বিঘা প্রতি ২৫-৩২ মন ফলন তুলতে পারছেন তারা। গত বছরের তুলনায় ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দের ঝিলিক দেখা যাচ্ছে।
ধান কাটার কাজে নিয়োজিত কৃষি শ্রমিকরাও তাদের কাজের জন্য ভালো মজুরি পাচ্ছেন। পুরুষ শ্রমিকরা দিনে ৬০০-৭০০ টাকা এবং নারী শ্রমিকরা ৪০০-৫০০ টাকা দিন হাজিরা পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান শাকিল জানান,  এ বছর নাসির নগর উপজেলায় আগাম ও মধ্যমেয়াদী আমন ধানের ফলন ভালো হয়েছে। সময় মতো সার,কীটনাশক ও মাঠ তদারকির এবং প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ফসল ভালো হয়েছে। 
বাজার মূল্য সন্তোষজনক থাকায় কৃষকরা খুশী। বিশেষ করে ব্রি-৩৪ সুগন্ধি জাতের ধানে রোগ-পোকার আক্রমণ কম হওয়ায় ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

1

পছন্দের ছেলেকে বিয়ের গল্প নিয়েই প্রভার নাটক

2

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনা

3

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

4

ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পু

5

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

6

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

7

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

8

অবশেষে জনতার হাতে আটক আলম

9

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

10

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

11

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

12

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

13

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

14

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

15

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

16

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

17

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

18

জগন্নাথপুর কাঁচাবাজারে(নতুন বাজার) শীতকালীন সবজির দাম কমতে শ

19

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

20