আল আমিন
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, দুই পাচারকারী গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকা থেকে মূল্যবান কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় মূর্তিসহ দুই পাচারকারীকে আটক করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুন ২০২৫ তারিখ রাত ১টা ৫০ মিনিটে পাঁচবিবির দানেজপুর এলাকায় অভিযান চালায়। এ সময় অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভেতরে লুকানো একটি মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. বাবুল হোসেন (৬৭), পিতা মৃত সৈয়দ আলী মন্ডল, সাং-কল্যাণপুর, থানা ও জেলা-জয়পুরহাট এবং মো. মোরসালিন সরকার (২৩), পিতা মো. আনোয়ার হোসেন, সাং-দানেজপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত বাবুল ও মোরসালিন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে দেশে অবৈধভাবে প্রাচীন ও মূল্যবান কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করতেন এবং সেগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতেন। এ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল বেশ কিছুদিন ধরেই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল।

অভিযান চালিয়ে তাদের আটক করার পাশাপাশি পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

1

ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

2

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

3

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

4

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

5

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

6

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

7

শেরপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিশুসহ আহত ৪ জন

8

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

9

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

10

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

11

শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফের

12

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

13

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

14

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

15

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

16

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

17

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

18

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

19

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

20