জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

  মো. মেহেদী হাসান  
 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জন্য দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আলী আজগর। তিনি পাবনা জেলা জামায়াতের সহ-তরবিয়ত হিসেবে দায়িত্ব পালন করছেন।সোমবার দুপুর ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, ফরিদপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাফিনুর ইসলাম চাটমোহর উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো.আবুল কালাম আজাদ, ভাঙ্গুড়া ইউনিয়ন জামায়াতের আমির অব: অধ্যাপক হালিম মাজহার নুর, স্থানীয় নেতা-কর্মীরা।মনোনয়নপত্র জমা শেষে তিনি বলেন, আমরা আশা করছি আগামী নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ। দীর্ঘদিন পরে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নিরপেক্ষ এবং সুষ্ঠ ভোট হলে আমরা জয় লাভ করব।জামায়াত নেতৃবৃন্দ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার জোর দাবি জানান।অন্যদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা তাপস পাল সকল প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

1

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

2

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

3

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

4

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

5

ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন

6

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

7

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

8

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

9

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

10

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

11

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

12

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা

13

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

14

কালিয়াকৈরে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ

15

কক্সবাজারে জায়গা জমির জেদ ধরে মা বাবার উপর হামলা

16

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

17

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

18

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

19

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

20