জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট বিতরণ, গণসংযোগ ও জনসভা।

মোঃ তারিকুল ইসলাম 


কুমিল্লার হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালিত হয়।

এসময় মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকারসহ, উপজেলা যুবদলের নেতা টুটুল রোহান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ মাইনুদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান বাবু, যুবদল নেতা মোঃ আরিফুল ইসলাম সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী পঞ্চবটি থেকে শতাধিক মোটরসাইকেলের একটি মিছিল নিয়ে দুপুর ২টার দিকে রিসিপ করে আসাদপুরে পৌঁছে। সেখানে নেতাকর্মীরা জনগণের হাতে ৩১ দফা রাষ্ট্র মেরামত প্রস্তাবের লিফলেট পৌঁছে দেন, গণসংযোগে অংশ নেন এবং জনসভায় যোগ দেন।

ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁন বলেন—
"জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং একটি মানবিক রাষ্ট্র গড়া—এই লক্ষ্যে বিএনপির ৩১ দফা হলো জাতির মুক্তির সনদ। আমি আপনাদের সন্তান হিসেবে হোমনা-তিতাসের মানুষের সেবা করার জন্য রাজপথে আছি, মাঠে আছি। আপনাদের আস্থা ও ভালবাসা নিয়েই আমরা সামনের দিনে পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করব।"

তিনি আরও বলেন, “এই সরকারের দুঃশাসনে দেশে ন্যায়বিচার, অর্থনীতি, শিক্ষা—সবকিছু ভেঙে পড়েছে। মানুষের জীবনে নিরাপত্তা নেই। তাই ৩১ দফা বাস্তবায়নই পারে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে।”

এ গণসংযোগ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা জনগণের সামনে বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা তুলে ধরেন এবং পরিবর্তনের পক্ষে সমর্থন কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

1

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

2

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

3

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

4

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

5

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

6

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

7

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

8

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

9

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

10

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

11

নোবিপ্রবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

12

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

13

খতমে কোরআন থেকে গণসমাবেশ

14

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

15

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

16

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

17

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

18

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

19

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

20