জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফেরাল বিএনপি

 ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের প্রচার কাজের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুকে। এরপর তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। এবার এ নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২০ জানুয়ারি, ২০২৬ তারিখ তার বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হল।

উল্লেখ্য, মনিরুল আলম সেন্টু ২০১৮ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের নির্বাচনী প্রচারকাজে অংশ নেয়ার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর সেন্টু আওয়ামী লীগে যোগদান করেন। সবশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালেও বিএনপি জামায়াতকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন তিনি। ৫ আগস্টের পর একাধিক মামলার আসামী হন সেন্টু। ২০২৫ সালের ৫ জানুয়ারি দলে ফিরতে আবেদন করেন সেন্টু।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

1

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

2

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

3

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

4

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর প্রতি

5

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

6

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

7

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

8

মডেল টাঙ্গাইল গড়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্

9

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

10

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

11

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এনটিআরসিএর হাতে প্রধান ও সহ.প্রধান

12

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

13

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

14

চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

15

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিব

16

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

17

দিনাজপুর সীমান্তজুড়ে ৪২ বিজিবির রেড অ্যালার্ট

18

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

19

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

20