জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

   


মিয়া সুলেমান

আজ ৮ই ডিসেম্বর, ভালুকা মুক্ত দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের

মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। দিবসটি স্মরণে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভালুকা মুক্ত দিবসের মূল কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) 

মোঃ ফিরোজ হোসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার  (ভুমি) মোঃ ইকবাল হোসেন।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে শহীদ মিনার চত্বরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও ও সহকারী কমিশনার (ভুমি) পুষ্পস্তবক অর্পণ করেন।

এ মহতী অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। এছাড়াও, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও র‍্যালিতে অংশ নিয়ে মুক্ত দিবসের চেতনাকে সমুন্নত রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে ভালুকা শত্রুমুক্ত হয়েছিল। তাঁরা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি উৎসবমুখর ও অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

1

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

2

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া

3

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ

4

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

5

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

6

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

7

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

8

পিআইবি’র প্রশিক্ষণে বৈষম্য মৌলভীবাজারে সাংবাদিক ইউনিয়নের অব

9

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আন

10

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

11

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

12

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

13

শীতকালে হাতের চামড়া উঠে কেন

14

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

15

ঐতিহ্যের নীরব সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি: অবহেলায় হারিয়ে যে

16

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

17

৭৮ কোটি টাকা ব্যয়ে শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ঢেলে স

18

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

19

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

20