জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণা হচ্ছে আজ

জামায়াতে ইসলামীর নেতৃত্বে প্রক্রিয়াধীন ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার রাত আটটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। তবে এই সমঝোতায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনেরও থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এর আগে নির্বাচনি সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসে জামায়াতে ইসলামীসহ ১০টি দলের শীর্ষ নেতারা। অবশ্য এতে ইসলামী আন্দোলনের কেউ যোগ দেয়নি। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার ওই বৈঠকে আসন সমঝোতা, ইসলামী আন্দোলনের থাকা-না থাকার বিষয়সহ নানা দিক নিয়ে আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় যে, এ বিষয়ে রাত আটটায় সংবাদ সম্মেলনে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

সূত্রমতে, বেলা ১১ টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত একটানা চলে ১০ দলের বৈঠক। বিরতি দিয়ে আবার নেতাদের বসার কথা রয়েছে। ইসলামী আন্দোলন এখনো এই জোট ছাড়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। তাদেরকে এতে রাখার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রাট আটটার আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে এক নেতা জানিয়েছেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

1

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

2

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

3

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

4

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

5

নওগাঁয় পুলিশ সুপারের উপস্থিতিতে রানীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠ

6

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

7

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

8

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

9

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

10

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

11

মিত্রদল-অভ্যন্তরীণ কোন্দলে কুমিল্লা-২ স্থগিত

12

রাজশাহীতে আরএমপির মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

13

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

14

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

15

সাদুল্লাপুরে পাওনা টাকা নিয়ে তাণ্ডবের উপক্রম, সেনা নেমে দেড়

16

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

17

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

18

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

19

বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৫ বছরের সাজাপ্রা

20