জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

মুহাম্মদ সাইফুল ইসলাম


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন রিদুয়ান হৃদয়।

বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন রিদুয়ান হৃদয়। এ সময় তিনি জানান, বঙ্গোপসাগরের পাশ ঘেঁষা একটি অঞ্চল আনোয়ারা-কর্ণফুলী, অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন ও জনগণের সেবাকে সামনে রেখে নির্বাচন করব। গত ১৫ বছর ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত থাকার কারণে এলাকাবাসীর প্রত্যাশা ও দুর্ভোগ কাছ থেকে দেখেছি। জনগণের সেবা করতে পারলেই সেটাই হবে আমার সবচেয়ে বড় অর্জন।

এদিকে ৫ আগস্টের পর থেকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে টানটান রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে সংঘর্ষ ও হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। এই আসনে বিএনপি, জামায়াত ও বৃহত্তর সুন্নী ঐক্যজোটসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।

এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) থেকে রিদুয়ান হৃদয়  মনোনয়ন নেওয়াকে আনোয়ারা-কর্ণফুলী রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার বিষয় হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

এই বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী সানাউল্লাহ মির্জা বলেন " রাজনৈতিক পুরনো বন্দোবস্তকে কবর দিতেই জুলাই গণ-অভ্যুত্থান, গণ-অভ্যুত্থানের পর জন-মানুষের আকাঙ্খা ছিলো ক্লিন ইমেজের একজন নেতা পাবে কর্ণফুলীবাসী, যার বিরুদ্ধে থাকবেনা চাঁদাবাজী, টেন্ডারবাজী বা মামলা বাণিজ্যের অভিযোগ। আমি মনে করি আনোয়ারা ও কর্ণফুলীবাসী যোগ্য এক নেতা পেতে যাচ্ছেন যিনি মানুষের জন্য কাজ করবেন।"

এই বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলার এনসিপির যুগ্ম-সমন্বয়কারী কাজী জাবের বলেন"  আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি গন-মানুষের জন্য কাজ করবেন, আনোয়ারাবাসীর অধিকার আদায়ে লড়াই করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন অমান্য করে রোহিঙ্গা নিয়োগের খেসারত, আতঙ্কে পুটিবিলা

1

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

2

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন

3

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

4

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

5

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

6

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

7

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

8

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

9

নতুন সাজে অপু, ভক্ত বললেন ‘তুর্কি নায়িকার মতো লাগছে’

10

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

11

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

12

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

13

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

14

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ

15

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোস

16

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

17

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

18

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

19

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

20