জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন


তহমিদার রহমান মিলন 
 

নীলফামারীর জলঢাকায় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটি ও জেলা ট্রাক ট্রাংলড়ী শ্রমিক ইউনিয়ন এবং উপজেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর যৌথ আয়োজনে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। বাঙ্গালি জাতির ৫৫তম গৌরবোজ্জ্বল বিজয়ের দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতার মুক্ত আকাশে উড়ে যাওয়ার এই দিনটি ইতিহাসে চিরস্মরণীয়। হাজার বছরের সংগ্রাম, শৌর্য ও বীরত্বের চূড়ান্ত পরিণতির প্রতীক এই বিজয় দিবস। যা বাঙ্গালি জাতির আত্মপরিচয় ও মর্যাদাকে নতুন করে প্রতিষ্ঠা করেছে।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর ছোবল থেকে মুক্ত হয়েছিল প্রিয় মাতৃভূমি। সমাপ্তি ঘটেছিল বাঙ্গালির ওপর চালানো পাকিস্তানি হানাদারদের নৃশংস নিধনযজ্ঞ। ফলে এই দিনটি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব জানান দেওয়ার দিন।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙ্গালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়ের উল্লাসে ভাসবে পুরো দেশ, আনন্দে উদ্বেলিত হবে পুরো জাতি। দেশের প্রতিটি প্রান্তে নানা আয়োজনে উদযাপন হবে মহান বিজয় দিবস।

আজ মঙ্গলবার সকালে মটর শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয় চত্বরে জাতীয় সাংগঠনিক পতাকা উত্তলন শেষে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যলি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ শেষে উক্ত অফিস কার্যালয়ে এসে আলোচনা সভায় যোগ দেন। 
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান(সিনিয়ার), সাঃ সম্পদ আব্দুর রশিদ, সাংগাঠনিক সম্পাদক ইউনুস আলী,ট্রাক ট্রাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, উপজেলা লেবার শ্রমিক ইউনিয়নের সাঃ সম্পাদক জোনাব আলী,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান,
মটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম,ট্রাক ট্রাংলড়ী শ্রমিক ইউনিয়নের সাঃ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
পরিশেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল শেষ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

1

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

2

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিম

3

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

4

পটুয়াখালী-১১৪ এর চার আসনে জামায়াত ইসলামী ও শাসনতন্ত্র আন্দোল

5

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা

6

পাংশায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি,র গ্রাহক আস্থা সম্মেলন

7

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

8

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

9

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

10

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

11

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

12

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্

13

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

14

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

15

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

16

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

17

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

18

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

19

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

20