জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনের মৃত্যু

গোলাম জাকারিয়া

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ

 নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের টোলঘর-

বিশ্বরোড মহাসড়কে পৌর এলাকার সার্কিট হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার 

পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এবং পুলিশ বক্স ও পুলিশ ফাঁড়িতে ভাঙচুর 

ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার 

এ. এন. এম ওয়াসিম ফিরোজ। নিহত রিফাত আলী (১৮) পৌর এলাকার 

আজাইপুর পচাপুকুর মহল্লার শাহ আলমের ছেলে এবং সোহাগ আহমেদ (১৮) 

চান্দলাই জোড়বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সড়কের সার্কিট 

হাউস মোড়ে রিফাত ও সোহাগ মোটরসাইকেলে কোর্টের দিক থেকে সার্কিট হাউস 

মোড়ের দিকে যাচ্ছিলেন।

এ সময় ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের সার্কিট হাউস সড়কে থামার সংকেত 

দেন। সংকেত অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি

 নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই রিফাত আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সোহাগ 

আহমেদকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে

 নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সোহাগের বাবা আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, পুলিশের বাধার মুখে 

পড়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আমার ছেলে রিফাত সহ সোহাগ ছিটকে পড়ে প্রাণ হারান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সার্কিট হাউস মোড়ে সড়কের 

ওপর রিফাতের মরদেহ রেখে অবরোধ সৃষ্টি করে। পরে বিশ্বরোড মোড়ে অবস্থিত 

পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সেখানকার আসবাবপত্র বের করে 

আগুন ধরিয়ে দেয়। একই সময় ঘটনাস্থলের অদূরে শান্তিবাগ এলাকায় পুলিশ 

ফাঁড়িতেও ভাঙচুর চালানো হয়। ফাঁড়িতে থাকা একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের 

ধাওয়া করে। রাত আটটা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে 

আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন এবং তিন প্লাটুন বিজিবি

 মোতায়েন করা হয়েছে।

পরে সেনাবাহিনীর সদস্য, বিজিবি, পুলিশ যৌথভাবে মরদেহ উদ্ধার করে প্রথমে 

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায় এবং পরে রিফাতের মরদেহ পরিবারের 

হাতে তুলে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম ওয়াসিম ফিরোজ আরও বলেন, পুলিশ 

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় 

ব্যবস্থা নেওয়া হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

1

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

2

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

3

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

4

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

5

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থ

6

আশাশুনি সদর ও কুল্যা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

7

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

10

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

11

শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত নাসিরনগরের কেটে খাওয়া সাধারণ নিম্

12

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

13

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

14

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

15

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

16

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

17

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয়

18

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

19

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

20