জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে : মাসুদ রানা প্রধান

মোঃ গোলাম মোরশেদ 
 

জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট–পাঁচবিবি আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান বলেছেন,আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে।
 পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড এবং ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা কার্ড চালু করা হবে।

সোমবার  বিকালে পৌর শহরের মোজাহার আলী প্রধান কমপ্লেক্সে  এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মাসুদ রানা বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিদেশে ছেলে মেয়ে সবাই সরকার থেকে অনুদান পায়। বাংলাদেশ এই সিস্টেম ছিল না। এই প্রথম তারেক রহমান বলেছেন, আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে প্রতিটি পরিবারের অভিভাবক পরিবারের মেয়ে যিনি মা কিংবা পরিবারের যিনি অভিভাবক তার জন্য ফ্যামিলি কার্ড থাকবে। এ ফ্যামিলি কার্ড দিয়ে তারা প্রতি মাসে আড়াই হাজার করে টাকা পাবেন।’

তিনি আরও বলেন,মেয়েদের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের যোগ্য সন্তান তারেক রহমান প্রত্যেক মেয়েদের সুবিধার কথা চিন্তা করেছেন। যে সুযোগ সুবিধা অতিতের কোনো সরকার দেয়নি। তারেক রহমান সেই সুযোগ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিলে সবচেয়ে বেশী সুযোগ সুবিধা পাবেন নারীরা।’

কর্মশালায় জেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ,সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবীর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বুকুল,  সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রধান,   জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি, জেলা  মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সহ সভাপতি মৌসুমি আক্তার,  সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব  শামস মতিন, জেলা যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্রসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

1

কাপাসিয়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফ

2

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

3

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

4

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

5

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

6

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

7

বীরগঞ্জের ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

8

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

9

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

10

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

11

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

12

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

13

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

14

সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের পরিচয়ে নয়, সাংবাদিকতা হবে জাত

15

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

16

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

17

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

18

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

19

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

20