জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী আচরণবিধি ভেঙে রঙিন বিলবোর্ডে প্রচারণা পাবনা-৩ বিএনপি প্রার্থী

মোঃ আব্দুল আলীম আবরার


নির্বাচনী আচরণবিধি ভেঙে রঙিন বিলবোর্ডে প্রচারণা চালাচ্ছে পাবনা-৩ বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন। 


নির্বাচন কমিশনের জারি করা নীতিমালা অনুযায়ী কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণায় রঙিন বিলবোর্ড, পোস্টার বা ব্যানার ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি প্রচারণার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম-কানুন অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে। তবে এসব নির্দেশনার তোয়াক্কা না করেই চাটমোহর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় রঙিন বিলবোর্ড টাঙিয়ে প্রচারণা চালানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্যে রঙিন বিলবোর্ড ঝুলিয়ে প্রচারণা চালানো হলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কয়েকজন রাজনৈতিক সচেতন নাগরিক বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি সকল প্রার্থীর জন্য সমানভাবে প্রযোজ্য। কোনো প্রার্থী প্রকাশ্যে বিধি লঙ্ঘন করলেও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আচরণবিধি লঙ্ঘনের এমন ঘটনা আরও বাড়তে পারে, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

1

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

2

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

3

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুন

4

পুকুর দখলকে কেন্দ্র করে ত্রিশালে রক্তক্ষয়ী সংঘর্ষ

5

সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী

6

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণস

7

জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

8

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

9

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

10

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

11

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

13

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

14

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

15

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

16

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

17

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

18

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোন

19

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

20