জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে উঠান বৈঠক


রাশিদুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধ করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের রাজিবপুরে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টায় রাজিবপুর উপজেলার  আলিম মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামিম।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী ও জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা এতে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, "নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।"

নির্বাচন ও গণভোট নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে  প্রশাসন

জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন ভোটারদের উদ্দেশে বলেন, "ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্রের তথ্য ও ভোট প্রদানের নিয়ম সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। এবং একটি করে হ্যা ভোট দিবেন, আপনার একটি ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখে।"
একটি নাগরিক দায়িত্ব, ভোট দেওয়া। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

উঠান বৈঠকে উপস্থিত স্থানীয়রা এ ধরনের সচেতনতা মূলক উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন, গ্রাম পর্যায়ে সরাসরি এসে প্রশাসনের কর্মকর্তারা ভোটের গুরুত্ব বোঝানোয় সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও আস্থা বেড়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

1

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

2

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

3

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

4

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

5

কোনাখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

6

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

7

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

8

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

9

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

10

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

11

মাদারীপুরে পুকুর খননে কৃষিজমি নষ্টের দায়ে জমির মালিককে দশ হা

12

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

13

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

14

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

15

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

16

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

17

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

18

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

19

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

20