জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদ্দাম হোসাইন  

 সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন পদক্ষেপ,বেলকুচি উপজেলা মুকন্দগাঁতী বাসস্ট্যান্ডে যানজট নিরসন, বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক নির্মূলের চেষ্টা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় বলা হয় রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা মানুষ ব্যাটারী চালিত অটোভ্যান সহ বিভিন্ন প্রকার গাড়ী চালায়, যার কারনে প্রতিনিয়তই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে, এমনকি অপ্রাপ্তবয়সের কিশোর কিশোরীরা মাদক সেবনে জরিয়ে পরছে, এতে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার অবনতি সহ সমাজে খুনখারাপি, ধর্ষন, লুটপাট, চাঁদাবাজি বেড়েই চলছে। এসব অন্যায় কাজ থেকে কিশোর কিশোরী ছেলে মেয়েদের ফিরে আনতে বাবা মায়ের সচেতনতার বিকল্প নেই।
সোমবার সকালে ২২ ডিসেম্বর বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন বেলকুচি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, বেলকুচি উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা নির্বাচন অফিসার রাহাত তানভীর, যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, মুকন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

1

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

2

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

3

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

4

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

5

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

6

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

7

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

8

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

9

তাড়াশে গভীর নলকূপের শ্যালো মেশিন চুরি ও পানির পাইপ ভাঙচুরের

10

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

11

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত

12

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

13

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

14

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

15

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

16

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

17

লিটল ফ্লাওয়ার কেজি এন্ড হাইস্কুলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভ

18

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

19

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

20