জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

মোঃ শাহ্ আলম 

শেরপুর জেলায় গত দুই-তিন বছর ধরে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় নদী–নালা, খাল–বিল ও প্রাকৃতিক জলাশয়গুলোতে দেখা দিয়েছে প্রাকৃতিক মাছের তীব্র সংকট। বংশবিস্তারেও দেখা দিয়েছে চরম বিপর্যয়। এর প্রভাবে জেলার শত শত জেলে আজ বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।


ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর গ্রামের মাছ ব্যবসায়ী সাজল জানান, “এলাকায় প্রাকৃতিক মাছ প্রায় নেই বললেই চলে। ব্যবসার স্বার্থে জেলার বিভিন্ন উপজেলা থেকে মাছ এনে বিক্রি করতে হয়। দুই বছর আগেও কিছু দেশীয় মাছ পাওয়া যেত—দাম বেশি হলেও জোগান ছিল। এবার জোগানও কম, দামও বেশি।”


দিঘিরপাড়ের আলহাজ সোলায়মান আকন্দ মাছ কিনতে এসে হতাশা প্রকাশ করে বলেন, “জলবায়ু পরিবর্তণের ফলে পর্যাপ্ত বৃষ্টি না থাকায় নদী–খাল শুকিয়ে গেছে। এতে যেমন প্রাকৃতিক মাছ ধ্বংস হয়েছে, তেমনি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়েছে। জেলেরা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। তার ওপর শুরু হয়েছে বিল সেঁচে নির্বিচারে মাছ ধরা। এতে ছোট-বড় সবধরনের মাছ, পোনা, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে।”


তিনি অভিযোগ করে আরও বলেন, “বিল সেঁচে মাছ ধরা আইনত নিষিদ্ধ হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ তেমন কোনো উদ্যোগ নেয় না, জনগণও এ নিয়ম সম্পর্কে সচেতন নয়।”


ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, “জুন মাসে বেশিরভাগ দেশীয় মাছ ডিম ছাড়ে এবং জুলাই–আগস্টে তা পোনা আকারে বড় হয়। কিন্তু গত কয়েক বছর ধরে মে থেকে জুলাই পর্যন্ত বৃষ্টি হয়নি। অতিরিক্ত তাপমাত্রায় অনেক মাছ ডিম ছাড়তেই পারেনি। জুলাইয়ের শেষে সামান্য বৃষ্টি হলেও তা পর্যাপ্ত ছিল না। ফলে কৈ, মাগুর, সিং, টেংড়া, পুটি, দারকিনা, মলা, চেলা, ঢেলা, চিংড়ি—এসব ছোট মাছ ও বড় প্রজাতির মাছের বংশবিস্তারে মারাত্মক সংকট তৈরি হয়েছে।”


সারিকালিনগর গ্রামের শান্ত শিফাত বলেন, “বিলে সামান্য ছোট মাছ দেখা গেলেও জেলেরা অবাধে ধরে বিক্রি করছে। কেউ কেউ আবার বিল সেঁচে মাছ ধরছে। গারো পাহাড়ের নদী–নালা–খালে আগে প্রচুর প্রাকৃতিক মাছ পাওয়া যেত যা এখানে চাহিদা মিটিয়ে দেশের অন্য জায়গাতেও যেত। বর্তমানে অনাবৃষ্টি ও তাপমাত্রা বৃদ্ধির কারণে মাছের টান পড়েছে।”


তিনি আরও বলেন, “চায়না দোয়ারী জাল বা রিংনেটের ব্যাপক ব্যবহারে মা মাছসহ দেশীয় মাছ নির্বিচারে ধরা পড়ছে। ফলে প্রাকৃতিক প্রজনন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।”


ঝিনাইগাতীর শতবর্ষী ডা. আব্দুল বারী ও আলহাজ সরোয়ার্দী দুদু মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “১০–১৫ বছর আগেও এলাকার ধলী, গজারমারী, নিশ্চিন্দা বিলসহ বিভিন্ন জলাশয়ে ১০–১৫ কেজি ওজনের শোল, গজার, বোয়াল, আইর, চিতলসহ বড় বড় প্রাকৃতিক মাছ পাওয়া যেত। প্রচুর ছোট মাছও মিলত। এখন এসব কথা নতুন প্রজন্মের কাছে যেন ইতিহাস হয়ে গেছে।”


এ বিষয়ে শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার জানান, “দেশীয় মাছ রক্ষায় জেলা মৎস্য বিভাগ ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিল এলাকায় মৎস্য অভয়াশ্রম ও বিল নার্সারি স্থাপন করে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির চেষ্টা চলছে।”


ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, “অভয়াশ্রম ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে প্রাকৃতিক মাছের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করছি—আগামীতে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অ

1

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

2

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

3

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

4

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

6

করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থান থেকে ৪২২টি চোরাই মোবাইল উ

7

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

8

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

9

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

10

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

11

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

12

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

13

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী ক

14

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

15

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

16

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

17

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

18

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্

19

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. ইকরামুল বারী

20