জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ


শরিফুল ইসলাম
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ আসন (গাবতলী–শাজাহানপুর) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) গাবতলী উপজেলা রিটার্নিং ও নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাইন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক নতুন, থানা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মো. সাইফুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম পিন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রইফ এবং উপজেলা নির্বাচন অফিসার মো. আনিসুর রহমান।

মনোনয়ন ফরম উত্তোলনের আগে স্থানীয় শহীদ মিনারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

1

ক্রিকেটে কি তবে দিল্লির ‘রাজনৈতিক দাবার চাল’

2

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলা

3

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক

4

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

5

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

6

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

7

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

8

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

9

শহর শ্রমিক দলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ মার্কা নি

10

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

11

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

12

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

13

শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচার, ১২৩ বোতল ভারতীয় সি

14

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

15

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

16

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

17

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

18

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

19

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

20