জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

মোঃ শরিফুল ইসলাম

সিরাজগঞ্জের কাজিপুরে ধানের শীষের পক্ষে প্রচারনা মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার সন্ধ্যার আগে কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সেলিম রেজা বলেন, আওয়ামীলীগ অধ্যুষিত কাজিপুরে ৫৪ বছরের ইতিহাস পরিবর্তন করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষকে বিজয় করতে হবে।

তিনি বলেন, নদীভাঙ্গন কবলিত কাজিপুরে উন্নয়নের নামে আওয়ামীলীগ এতোদিন শুধু লুটপাট করেছে। কাজিপুরের মানুষের নিজ উপজেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। নারী-পুরুষ অধিকাংশ মানুষ তাদের ছোট ছোট মেয়েকে বাড়ীতে রেখে ঢাকায় গার্মেন্টস কাজ করছে। এতে শিশুরা ঝড়ে পড়ছে। বিএনপি ক্ষমতায় আসলে নারীদের কাজিপুরে কর্মসংস্থান এবং পুরুষদের বেকারত্ব দুর করা হবে। এছাড়াও কাজিপুরকে নদীভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উদ্দেশ্যে বলেন, বিগত ১৬ বছর রাজনীতির মাঠে থেকেছি। দু:সময়ে দলের কর্মীদের পাশে থেকেছি। জেল-জুলুম খেটেছি। প্রতিটি নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যকটি প্রোগ্রাম বাস্তবায়ন করেছি। আওয়ামীলীগের হামলায় নেতাকর্মীসহ আমরা নির্যাতিত হয়েছি। আশা করছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্লিন ইমেজ, জনপ্রিয়তা, ত্যাগ, সততা ও স্বচ্ছতা ও কর্মীবান্ধব দেখে কাজিপুর আসনে মনোনয়ন দিবেন।

সমাবেশ ও মিছিলে সোনামুখী ইউনিয়ন সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

1

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

2

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

3

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

4

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

5

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

6

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

7

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

8

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

9

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

10

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

11

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

12

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

13

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

14

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

15

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

16

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

17

জোট–রাজনীতির সমীকরণে এগিয়ে আতিকুল আলম শাওন

18

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের

19

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

20