জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

মোঃ জাকি উল্লাহ 
সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি বায়েজিদ আকন্দকে অবশেষে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নড়াচড়া দেখা যায়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানার নিকট মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি বক্তব্যের বিষয়টি শুনে কোন জবাব না দিয়ে ফোনটি কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও আর রিসিভ হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলাটির তদন্তে নতুন করে গতি এসেছে। ইতিমধ্যে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করা হয়েছে এবং সাক্ষ্যপ্রমাণ যাচাই চলছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, সংবাদ প্রকাশের পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে তারা মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান।

ভুক্তভোগীর চাচা ইমরান হোসেন বাবলু বলেন, “আমরা অবশেষে কিছুটা স্বস্তি পেয়েছি। প্রশাসন যদি আগে এমন ব্যবস্থা নিত, তাহলে হয়তো এত দেরি হতো না। এখন আমরা আদালতের মাধ্যমে ন্যায়বিচার চাই।”

এদিকে, স্থানীয় সচেতন মহল ও নারী অধিকার সংগঠনগুলো ধর্ষণ মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় বিচার প্রক্রিয়া সম্পন্নের দাবি জানিয়েছেন। তারা বলেন, “এই ঘটনায় যেভাবে সমাজের প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, তা একটি বিপজ্জনক দৃষ্টান্ত। প্রশাসনকে ভবিষ্যতে এমন অবহেলা না করার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। “আইনের বাইরে কেউ নয়। আমরা নিশ্চিত করছি, তদন্তের ভিত্তিতে দ্রুত চার্জশিট দেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের

1

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

2

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

3

সত্যি চুমু নাকি এআই

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত

6

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

7

সিরাজগন্জের কাজিপুরে কিশোর নিখোঁজ, দুই দিনে ও মেলেনি সন্ধান

8

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

9

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

10

সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের কর্ম বিরতি কর্মসূচী স

11

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

12

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

13

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

14

কালিয়াকৈরে ২ দিন ব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ম

15

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

16

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

17

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

18

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

19

ঝালকাঠিতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

20