জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন


মোঃ আব্দুল্লাহ আল মামুন

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানটি প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির,
  • উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান,
  • উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বিএম খায়রুল ইসলাম,
  • সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান প্রমুখ।

এছাড়া সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ মেলায় বিভিন্ন খাতের মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে। পশুপালন, দুগ্ধ উৎপাদন, আধুনিক প্রযুক্তি, দেশীয় জাত সংরক্ষণসহ নানা বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশু সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদ হোসেন

উপস্থিত অতিথিরা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশীয় জাতের উন্নয়নের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

1

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

2

রায়গঞ্জে বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক ঐক্যই চেতনা চেতনাই উন্

3

সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ৩০ হাজার টাকা জরিমানা ও

4

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

5

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

6

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

7

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

8

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

9

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

10

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

11

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

12

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

13

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

14

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

15

গলাচিপায় যুব উন্নয়নের ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে কম্পিউটার প

16

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

17

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

18

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

19

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

20