জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

মো: নাজমুল আহসান জাবেদ 




আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ
বুধবার ৩১ ডিসেম্বর দুপুর দুইটায় নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনারে কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আতশবাজি ও ফানুস না উড়ানোর দাবিতে একটি সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, নতুন বছর আমাদের জীবনে আনন্দ, মানবিকতা ও দায়িত্বশীলতার আলো বয়ে আনুক। তবে এই আনন্দ উদযাপনের সময় যেন কোনো প্রাণের জন্য তা ভয় বা বিপদের কারণ না হয়ে ওঠেত্মসেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। রাষ্ট্রকেও সেই নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রতিবছর নতুন বছরকে স্বাগত জানাতে ব্যবহৃত আতশবাজির তীব্র শব্দ ও ফানুসের আগুনে অসংখ্য নিরীহ পাখি ও প্রাণীর মৃত্যু ঘটে, অনেক প্রাণী আহত হয় এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে এসব আতশবাজি ও ফানুস মানুষের জীবন ও সম্পদের জন্যও গুরুতর ঝুঁকি সৃষ্টি করে যার ফলে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও শারীরিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

সমাবেশে বলা হয়, নতুন বছর হওয়া উচিত জীবনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রতিজ্ঞার সময়। শব্দদূষণ ও আগুনের ঝুঁকি এড়িয়ে পরিবেশবান্ধব, নিরাপদ ও মানবিক উপায়ে নতুন বছর উদযাপন করাই সময়ের দাবি।

বক্তারা বলেন, আনন্দ ছড়িয়ে দেওয়া হোক কিন্তু কোনো প্রাণের বিনিময়ে নয়। দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে এমন একটি নতুন বছরের সূচনা করতে হবে, যেখানে মানুষ, প্রকৃতি ও সকল জীব নিরাপদ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

1

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

2

বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন ভাইরাল বক্তব্য নিয়ে যা জানা গে

3

যোগ্য লোকদের সংসদে না পাঠাতে পারলে ভোগতে হবে নারায়ণগঞ্জবাসীক

4

কাঁচা রাস্তা পাকা করার দাবি ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে মহাসড়

5

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল.

6

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

7

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

8

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহা

9

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

10

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

11

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

12

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

13

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

14

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

15

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

16

সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের পরিচয়ে নয়, সাংবাদিকতা হবে জাত

17

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

18

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

19

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

20