জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে শীর্ষ মাদক ব্যবসায়ী রিপনের ভিডিও ভাইরাল, এলাকাজুড়ে তীব্র উত্তেজনা

মোঃ সফিউল আলমের 
দৈনিক জনতার খবর 
কুমিল্লা প্রতিনিধি 

অ্যাডভোকেট শাহজাহান লিংকনকে অপমানের ঘটনায় ক্ষোভ, দ্রুত গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর।

চৌদ্দগ্রাম প্রতিদিন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর (দোলবাড়ি) গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান লিংকনকে অশ্রাব্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

ভিডিওতে দেখা যায় চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কিং ছুপুয়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. রিপন মিয়া প্রকাশ্যে অ্যাডভোকেট লিংকনকে অবমাননাকর ভাষায় গালাগালি করছেন, ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই অ্যাডভোকেট লিংকন,
ঘটনা প্রসঙ্গে অ্যাডভোকেট শাহজাহান লিংকন বলেন,
অনলাইনের মাধ্যমে ভিডিওটি দেখতে পাই, পরে খোঁজ নিয়ে ব্যক্তিটির পরিচয় নিশ্চিত হই, আমার সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই, কেনো তিনি এমন আচরণ করলেন তা আমার বোধগম্য নয়, বিষয়টি আল্লাহর কাছে সোপর্দ করলাম,  আশা করি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।

জনপ্রতিনিধির বক্তব্য 
৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার তৌহিদুল ইসলাম স্বপন বলেন,
রিপন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ছড়াচ্ছে। তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। এখন সে একজন সুপ্রিম কোর্টের আইনজীবীকেও হুমকি দিচ্ছে—এটি অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এলাকাবাসীর ক্ষোভ

ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের প্রশ্ন
একজন মাদক ব্যবসায়ী এত সাহস পেল কীভাবে?
তাদের অভিযোগ, রিপন মিয়া বহু বছর ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে, কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে।

প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়,
ভিডিওটি সংগ্রহ করা হয়েছে, তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তারের দাবি

উত্তেজিত এলাকাবাসী দ্রুত রিপন মিয়ার গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে
এ ধরনের অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়ালে কেউই নিরাপদ নয়।

রিপন মিয়ার অবস্থান জানতে যোগাযোগের চেষ্টা

ঘটনা বিষয়ে রিপন মিয়ার বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এই বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

1

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী আবিদুরের মনোনয়নপত্র দাখিল

2

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

3

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

4

বগুড়ায় মুরগি চুরির বিরোধে ভুট্টোর পর মারা গেল প্রতিপক্ষের স্

5

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

6

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

7

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

8

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

9

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

10

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

11

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়-

12

বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫

13

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

14

দিনাজপুর জেলার বিরামপুরে আমন ধান কাটা শুরু হয়েছে

15

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

16

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

17

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

18

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

19

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

20