জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার সময় নাই

‎এস এম মামুন  

ডাক দিয়েছে ইকবাল ভাই ঘরে থাকার সময় নাই! ভোট দিবেন কিসে,ধানের শীষে! প্রকম্পিত এ সমস্ত স্লোগানে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহনে যশোর ৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন সমার্থিত এক বিশাল গনমিছিল পরবর্তী পথসভা করেছে মণিরামপুর উপজেলা বিএনপির বিভিন্ন অংগসংগঠন।
‎রবিবার (২৩শে নভেম্বর) বিকাল ৪টাই পূর্বনির্ধারিত গনমিছিল উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে বাস,ট্রাক,পিক-আপ সহ কয়েক প্রকার যানবাহনে চড়ে মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ভীড় জমতে দেখা যায়। সময়ের সাথে সকাল গড়িয়ে দুপুর,তারপর কাক্ষিত সেই বিকাল! লোকে লোকারণ্য পুরো মণিরামপুর শহর। বিএনপির কার্যালয় হতে বাজাররের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে লক্ষনীয় ছিলো সাংবাদিকদের ফুটেজ সংগ্রহের মহড়া।
‎ হ্যান্ডমাইকের স্লোগানের সাথে তাল মিলিয়ে প্রায় ১কিঃ সুদীর্ঘ একটি গনমিছিল মণিরামপুর গরু হাট মোড় হতে প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উপজেলা গেট হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে পথসভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়।
‎রবিবার বিকালে গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভা ও ধানের শীষের পক্ষে প্রচারনায় হাজার হাজার নেতাকর্মীদের সামনে বক্তব্য প্রদান করেন মণিরামপুর উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,পৌর বিনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম সহ সামনের সারির কয়েকজন নেতা।সীমিত সময়ের এ প্রচারনা সভায় মণিরামপুর উপজেলা বাসীর উদ্দেশ্য নেতারা বলেন,এড শহীদ মোঃ ইকবাল হোসেন আপনাদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে! বিগত দিনেও আপনাদের পাশে ছিলো,এখনো আছে,থাকবে ইনশাআল্লাহ! 
‎একান্ত স্বাক্ষাতকারে,দলগত ভাবে মনোনয়ন কে পাচ্ছে বা জোট বরাদ্দ আছে কিনা এবং যদি দলীয় মনোনয়ন না পান সেক্ষেত্রে অভিমত জানতে চাইলে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সংসদীয় আসন যশোর -৫ এর মনোনয়ন প্রত্যাশী এড শহীদ মোঃ ইকবাল হোসেন সাংবাদিকদের জানান,জনগন আমাকে চাইছে,আমি অবশ্যই বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। এখনো কোন প্রার্থীর নাম ডিক্লেয়ারেশন কেন্দ্র দেয়নি। তবে দল যাকে মনোনয়ন দিক আমরা ধানের শীষের পক্ষে কাজ করবো।
‎উপস্থিত নেতা কর্মীদের পক্ষে কয়েকজন নেতার বক্তব্যে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন'কে যশোর -৫ মণিরামপুর আসনের যোগ্য প্রার্থী হিসেবে দাবি করে কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন,দীর্ঘদিন যাবত মণিরামপুরে বিএনপির রাজপথে থেকে এখন জোটের শরীক দলের মনোনয়ন দিলে সেটা হবে মনিরামপুর উপজেলা বিএনপির জন্য চরম হতাশা। 
‎গনমিছিলে মণিরামপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল, সেচ্চাসেবক দল, শ্রমীকদল, মহিলাদলের শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের এমন গন জোয়ারের উপস্তিতি আগে কোন রাজনৈতিক দলের বাস্তবিক চিত্র দেখা যায়নি বলে ধারনা করা হচ্ছে।
‎উল্লেখ্য,যশোরের সংসদীয় ৫টি আসনে বিএনপি প্রার্থী ঘোষনা করলেও একমাত্র যশোর-৫ (মণিরামপুর) আসনটির প্রার্থী হোল্ড রাখাতে মনোনয়ন প্রত্যাশীদের প্রচারনায় উত্তাল হয়ে উঠেছে মণিরামপুর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

1

সাপের দখলে মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস

2

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

3

তুহিনকে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও

4

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

5

পাঁচবিবিতে ২৮ অক্টোবর এর খুনীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছি

6

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

7

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

8

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

9

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

10

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি গঠন

11

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

12

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

13

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

14

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

15

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

16

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

17

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

18

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

20