জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

খ,ম,জায়েদ হোসেন 

অদৃশ্য কারণে অচল হয়ে পড়েছে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা, ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলায় সচল ধাতব মুদ্রা এখন অচল হয়ে পড়েছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের ৪ মার্চ সর্বপ্রথম বাংলাদেশি মুদ্রার প্রচলন শুরু হয়।

সরকারি মুদ্রার নাম রাখা হয় টাকা, পরবর্তীতে টাকাকে প্রকাশের চিহ্ন বা সংকেত হিসাবে “৳” কে নির্ধারণ করা হয়। টাকার সর্বনিম্ন একক নির্ধারণ করা হয় এক টাকা। আর এক টাকার শতাংশকে পয়সা নামে অভিহিত করা হয়। অর্থাৎ ৳১ সমান ১০০ পয়সা।৭৫ সালে ১ টাকা ধাতব মুদ্রা প্রবর্তন করা হয় এবং ২০০৪ সালে ‘‘স্টিল’’ এর তৈরী ২ টাকার মুদ্রা ইস্যু হয়।

গত আট থেকে দশ বছর ধরে অজানা বা অদৃশ্য কারণেই নাসির নগর উপজেলা সহ ব্রাহ্মণবাড়ীয়া জেলায় অচল হয়ে পড়ে রয়েছে এক ও দুই টাকার কয়েন। ভিক্ষুকরাও নিতে চাচ্ছে না কয়েন। ছোট-বড় ব্যবসায়ী, হাট বাজার কোথাও চলে না এই কয়েন।

ব্যবসায়ীরা বলছেন, জনসচেতনতার অভাব, তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিলে নাসির নগর উপজেলা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলায় আবারও সচল হবে এক ও দুই টাকার কয়েন।

খোঁজ নিয়ে জানা যায়, নাসির নগর উপজেলার বিভিন্ন হাট-বাজারে, বিভিন্ন দোকানে কেনাকাটা করতে গিয়ে খুচরা টাকা ক্রেতা অথবা বিক্রেতা উভয়ই ছাড় দিয়ে চলছেন। ভিক্ষুকরাও নিতে চায় না। তাছাড়া বড় ব্যবসায়ীরা এসব টাকা গ্রহণ করতে চায় না।

ব্যবসায়ীদের অভিযোগ, কোনও ব্যাংক কয়েন নিতে চায় না। ফলে অচল হয়ে পড়ে থাকে তাদের কয়েনগুলো। ব্যাংকে গিয়েও পড়তে হয় নানান ঝামেলায়।এ কারণে একেবারেই বন্ধ হয়ে গেছে উপজেলাসহ বিভিন্ন এলাকায়  এই কয়েনের আদান-প্রদান।

ভুক্তভোগী জনসাধারণ ও ব্যবসায়ীরা বলছেন, দোকানগুলোতে বিক্রেতারা ১ ও ২ টাকার কয়েন নিচ্ছেন না। এতে ৪, ৯, ১৪, ২৯,৪৯,৩৪,৯৯ টাকার মতো খুচরা কেনাকাটা করতে গিয়ে বিপাকে পড়ছেন ভোক্তারা। হয়তো দোকানিকে বেশি দিতে হচ্ছে নয়তো বাকি রাখতে হচ্ছে। অন্যথায় টাকার পরিবর্তে লজেন্স ও সমপরিমাণ টাকার পণ্য নিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।

১ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সার ধাতব মুদ্রা এখনকার প্রজম্মের কাছে যেমন অচেনা। আর ১শ পয়সা ১ টাকা, ২শ পয়সা ২ টাকা এই কয়েন গুলোও পরবর্তী প্রজন্মের কাছে হয়ে যাবে অচেনা।১ টাকা ২ টাকা কয়েনটি সচল করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় ক্রেতা-বিক্রেতা ও ব্যাংকগুলো।

 

এ ব্যাপারে কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, এক টাকা এবং ২ টাকা কয়েন গুলো নিয়ে আমরা বিপক্ষে পড়েছি বিশেষ করে ভাঙতি দিতে আমাদের সমস্যা হয় এসব কয়েন দিলে ক্রেতা সাধারণ নিতে চায়না।

এছাড়াও বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরাও এই কয়েন গুলো নিতে চায় না। যার ফলে অচল প্রায় ১ ও ২ টাকার কয়েন গুলো। এমনকি ভিক্ষুকদের দিলেও তারা নিতে চায় না।

এবিষয়ে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ক্রেতা- বিক্রেতা সহ ভুক্তভোগী জনসাধারণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

1

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে

2

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

3

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

4

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

5

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

6

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

7

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

8

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

9

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

10

সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম উত্তোলন

11

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

12

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

13

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান

14

গাবতলীতে ডিসির সঙ্গে বিভিন্ন শ্রেণির মানুষদের সাথে মতবিনিময়

15

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে আটক করেছে পুলিশ

16

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

17

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

18

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

19

মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষার্থী

20