জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর জেলার বিরামপুরে আমন ধান কাটা শুরু হয়েছে

সাদেকুল ইসলাম
দিনাজপুর জেলার বিরামপুর মাটি ও আবহাওয়া আমন ধান চাষের জন্য উপযোগী। উৎপাদন ভালো হয় বলে এ উপজেলা ফসলটির জন্য বেশ পরিচিত। বর্তমানে আমন জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
 
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মাঠে মাঠে এখন সোনালি আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে। কৃষকরা ধান কেটে শুকিয়ে মেশিনের মাধ্যমে, কেউবা হাতে মাড়াই করছেন। এবার গরুর খাদ্য হিসেবে খড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন। চাষাবাদে বেশ কিছু সমস্যার সম্মুখীন হলেও ফলন ভালো হওয়ায় তারা কিছুটা আশ্বস্ত।
 
কৃষকরা বলছেন, বর্তমানে বাজারে ১২০০ থেকে ১৩০০ টাকা মণ বিক্রি হচ্ছে ধান। অসময়ে আগাম এ ফসল কাটার কাজ পেয়ে খুশি কৃষি শ্রমিকরাও। এ ধান বিক্রির টাকায় কৃষক পেঁয়াজের আবাদ করেছেন। এতে বাড়তি অর্থ আসায় খুশি তারা।
 
কৃষকদের দাবি, ভালো দাম পেলে তারা এ ধরনের চাষাবাদে আরও আগ্রহী হবেন।কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে বিরামপুর  উপজেলায় আমন ধানের চাষ হয়েছে ১৬ হাজার ৩০০ হেক্টর।
 
বিরামপুর  উপজেলার ভবানীপুর  গ্রামের কৃষক মো. তাইজুল  বলেন, আমন জাতের ধানের চাষ করেছি। ফলন ও দাম ভালো পাচ্ছি। এখন ভুট্টার আবাদ করব। এ ফসল বিক্রির টাকা অন্য কৃষিকাজের প্রয়োজন মেটানো যাচ্ছে।
 
একই এলাকার কৃষিশ্রমিক আমিরুল ইসলাম আবু বলেন, , এ সময় মাঠে কাজ ছিল না। অনেক কষ্টে দিন পার হচ্ছিল। আগাম ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে সংসারের অভাব দুর হয়েছে। এ কাজ শেষ হলে ভুট্টার কাজ শুরু হবে।
 
বিরামপুর উপজেলা কৃষি উপ কর্মকর্তা  শামীমা সুলতানা  বলেন, এবার আমন ধানের যে ফলন পাওয়া যাচ্ছে, তা আশানুরূপ। গত মৌসুমের চেয়ে এবার আমন জাতের ধানের ফলন বেশি হবে। সেই সঙ্গে ভবিষ্যতে আবাদ ও ফলন বৃদ্ধি পাবে। ধানের ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি কৃষকও। উৎপাদন বাড়াতে দুই ফসলি জমিকে ৩ ফসলি করতে কাজ করছে কৃষি বিভাগ।
 
তিনি আরও বলেন, উপজেলায় ইতোমধ্যে আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। বিশেষ করে স্বল্পবয়সী ধান কাটা ও মাড়াই চলছে। এ ফসল আগাম চাষ করে আবার সেই জমিতে কৃষকরা আগাম ভুট্টা
চাষ করতে পারেন। এ কারণেই তারা বেশি আগ্রহী হচ্ছেন।
 
এ জন্য কৃষি বিভাগ মৌসুমের শুরু থেকে প্রচারসহ কৃষকদের ধান উৎপাদনে কাজ করে আসছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

1

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন হাব করা হচ্

2

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

3

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

4

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

5

"দেশ গড়ার পরিকল্পনা" আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্ম

6

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

7

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

8

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

9

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

10

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

11

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

12

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

13

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

14

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

15

ব্র্যাকের মানবিক উদ্যোগ ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতর

16

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

17

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

18

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

19

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

20