Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

 
মেহেদী হাসান
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রি কলেজর ৩ জন মেধাবী শিক্ষার্থী এবার বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চান্স পেয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল ১১ টায় দাউদপুর ডিগ্রি কলেজের অফিস কক্ষে অধ্যক্ষ মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে ৩ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা সারক প্রদান করা হয়েছে।
তাদের মধ্যে মোঃ মাহদী হাসান এবার  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ার সুযোগ পেয়েছে।  তার মেধা তালিকায় স্কোর ছিল ৯৯১। সে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগে জিপিও ৫ পেয়েছে। আল আমিন ইসলাম ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এবং মোঃ নিশান  ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। তারা ৩ জনই  খুবই মেধাবী ছাত্র। 

বুয়েটে চান্স প্রাপ্ত ❝মোঃ মাহদী হাসান জানান, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল বুয়েটে পড়ার। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে কঠোর পরিশ্রম করা শুরু করেছিলাম, আজ আমি সার্থক ❞


দাউদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন বলেন,  ❝এই ৩ জন ছাত্র বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তারা উজ্জ্বল দৃষ্টান্ত রচনা করলো।❞

বেলাল হোসেন আরো বলেন, ❝ দাউদপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এ অর্জন কলেজের জন্য ভালো কিছু বয়ে আনবে। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।❞

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ সরোয়ার মোর্শেদ (রাশেদ), প্রভাষক মোঃ নাজমুল হুদা, সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, মোঃ জহুরুল ইসলাম , সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হক সহ প্রমুখ।

তাদের  এই সফলতা অর্জনের ফলে দাউদপুর ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে  অনুপ্রেরণার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

1

নওগাঁর নিয়ামতপুরের ০১ নং হাজীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইসলা

2

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

3

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

4

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

5

বকশীগঞ্জ উপজেলায় উদ্ধার হলো ৫০- এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়

6

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

7

ভাঙ্গড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রদল নেতার বাবার মৃত্যু

8

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

9

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

10

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

11

রোমাঞ্চকর জয় ও ২ উইকেট তাসকিনের

12

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

13

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

14

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

15

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

16

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

17

শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচার, ১২৩ বোতল ভারতীয় সি

18

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

19

বাপের জমির ভাগ নিতে সাত বোনের তোরজোর

20