জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়- শিমুল বিশ্বাস

জিয়াউল ইসলাম
বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়। ধানের শীষের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি ভোট বিপ্লবের মাধ্যমে  মুনাফেকদের সকল চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিবে। শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে  ঈশ্বরদীর দাশুড়িয়ায় জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে , ৯০ সালে খালেদা জিয়ার নেতৃত্বে ও ২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে এদেশের স্বৈরাচার পতন হয়েছে। জিয়া পরিবার দুর্যোগে, দুর্দিনে, দুসময়ে চিরদিনই এদেশকে মায়ের মত আগলে রেখেছে।
সভায় বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, দেশনেতা তারেক রহমানে মুখে হাসি ফোটাতে, বেগম খালেদা জিয়ার চোখের পানি মুছে দিতে এবং জিয়াউর রহমানের সোনার বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষ কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। বিশেষ বক্তা ছিলেন, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান মকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহীন, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পাবনা জেলা ছাত্রদলের সহ সভাপতি রফিকুল ইসলাম নয়ন, সাধারন সম্পাদক কামরুজ্জামান প্রিন্স প্রমুখ।

এসময় পাবনা জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, যুগ্ম আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন, যুগ্ম আহবায়ক  নুর মোহাম্মদ মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দীক, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইউসুফ আলী মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের বিশাল জনসভায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

1

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

2

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

3

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

4

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

5

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

6

স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

7

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

8

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

9

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

10

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

11

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

12

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

13

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

14

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

15

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

16

তেহরানের আকাশে রুশ ছায়া- কেন শেষ মুহূর্তে থমকে গেল ট্রাম্পের

17

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

18

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

19

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

20