জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

মহিব উল্লাহ মহিব

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। এ নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সুবর্ণচর উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নোয়াখালী জেলা বিএনপি। 

জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে কমিটি চূড়ান্ত করা হয়।


৩০ নভেম্বর (রবিবার) বিকালে নোয়াখালী জেলা বিএপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন প্রকাশ করা হয়।


জানা যায়, মাঠপর্যায়ের তৃণমূল নেতাদের সক্রিয়তা বৃদ্ধি, কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন এবং ভোটারদের সঙ্গে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। এতে সুবর্ণচর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন দলের নেতারা।


জেলা বিএনপি ঘোষিত পত্রে, অ্যাডভোকেট এবিএম জাকারিয়াকে আহবায়ক করে ৪০ সদস্যবিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছে, তারা নির্বাচনী মাঠে দলের প্রার্থী ও নেতাকর্মীদের সমন্বয় করবেন। পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন, ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং সার্বিক নির্বাচনী পরিস্থিতি মনিটরিংয়ের দায়িত্ব পালন করবেন।


ঘোষিত ৪০ সদস্যের কমিটিতে রয়েছেন এনায়েত উল্যাহ বাবুল, কামরুজ্জামান হাফিজ, নুর নবী চৌধুরী, আবদুল্যাহ মিয়া, কামাল উদ্দিন, জামাল উদ্দিন গাজী, বশির আহাম্মদ, আজগর উদ্দিন দুখু, অ্যাডভোকেট সারওয়ার দিদার, নিজাম উদ্দিন ফারুক, নুরুল ইসলাম আজাদ, খায়রুল আনাম সেলিম, রুহুল আমিন, অলী উল্যা সওদাগর, আবদুর রহমান খোকন, মো. মাসুদ মাহমুদ, ছিদ্দিক উল্যাহ মেম্বার, মো. ইসমাইল, শরাফত আলী বাচ্চু, হেলাল উদ্দিন, অলী উল্যা সেলিম, আবুল কাশেম, মহি উদ্দিন মানিক, এম এ কালাম, বেলাল হোসেন সুমন, নুরুল হুদা, অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুর, রিয়াজ উদ্দিন সাকিল, শাহাদাত হোসেন, এনায়েতুল ইসলাম, এম এ আজিজ, ইসমাইল হোসেন, সাহাব উদ্দিন অনিক, মঞ্জুরুল আক্তার মজনু, আলমগীর চৌধুরী, আলী আহসান তারেক, মামুন হাসান রোহান ও জামাল উদ্দিন।


এ ছাড়া একটি পৃথক বিজ্ঞপ্তিতে সালাউদ্দিন শাহিন, নুর উদ্দিন শামীম এবং জহির উদ্দিন তুহিনকে অতিরিক্ত সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।


নোয়াখালী জেলা বিএনপি জানায়, "দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং নির্বাচনমুখী রাজনৈতিক পরিবেশ সুদৃঢ় করতেই এই কমিটি গঠন করা হয়েছে।"


তারা আশা করছেন, সুবর্ণচর উপজেলা বিএনপির এই ঐক্যবদ্ধ প্রস্তুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

1

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

2

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

3

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

4

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

5

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

6

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

7

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

8

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

9

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

10

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

11

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

12

‎কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদা

13

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

14

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

15

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

16

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

17

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

18

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

19

শ্রীমঙ্গলে ফুটবল তারকা শমিত সোমকে বরণ করে নিল শ্রীমঙ্গলবাসী

20