জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

মো:হাবিবুর রহমান 
 
এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন
 
দেশের এইচএসসি শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর নতুন দিগন্ত উন্মোচন করেছেন দুই তরুণ প্রোগ্রামার — তানভীর (টংগীবাড়ী, মুন্সিগঞ্জ) ও মাহমুদ (মির্জাগঞ্জ, পটুয়াখালী)। দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করা এই দুই তরুণ এবার তৈরি করেছেন শিক্ষা সহায়ক এক অনন্য অ্যাপ— “HSC Exam Preparation & Helper”, যা ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
📰শিক্ষার্থীদের জন্য সর্বাঙ্গীন সহায়তা
অ্যাপটি তৈরি করা হয়েছে বিশেষভাবে এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি সহজ ও কার্যকর করার লক্ষ্যে। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট ৪৪টি বিষয়, প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্ন, যা শিক্ষার্থীরা অনুশীলন করতে পারবে এবং আনলিমিটেড বিষয়ভিত্তিক কুইজে অংশগ্রহন করতে পারবে। অ্যাপটির মাধ্যমে কেবল কুইজই নয়, বিষয়ভিত্তিক পরিক্ষা ও ডেইলি লাইভ পরীক্ষা দেওয়ার সুযোগও রয়েছে, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের প্রস্তুতি যাচাই করা সম্ভব। প্রতিটি পরীক্ষার পর উত্তরপত্র যাচাই করে নিজের প্রস্তুতিকে আরও উন্নত করতে পারবে।
অ্যাপটির অন্যতম আকর্ষণীয় দিক হলো লিডারবোর্ড সিস্টেম, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা প্রতিযোগিতা করতে পারে একে অপরের সঙ্গে। এতে পরীক্ষার্থীরা শুধু নিজের দক্ষতা যাচাই করতে পারছে না, বরং দেশের সেরা শিক্ষার্থীদের তালিকায় জায়গা করে নেওয়ার অনুপ্রেরণাও পাচ্ছে।
দীর্ঘ অভিজ্ঞতা, শিক্ষাক্ষেত্রে নতুন প্রয়োগ
এই দুই তরুণ বহু বছর ধরে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করছেন। ছোটবেলা থেকেই প্রোগ্রামিংয়ের প্রতি গভীর আগ্রহ তাদের। প্রযুক্তিকে শিক্ষার সঙ্গে যুক্ত করে দেশের ছাত্রছাত্রীদের জন্য কিছু করার স্বপ্ন থেকেই “HSC Exam Preparation & Helper” তৈরির উদ্যোগ নেন তারা।
তানভীর বলেন, “আমরা দেখেছি অনেক শিক্ষার্থী বই পড়ার পাশাপাশি প্রস্তুতি কিংবা নিজের মেধা যাচাইয়ের সুযোগ পায় না। তাই এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে একজন শিক্ষার্থী নিজেই নিজের মেধা যাচাই করতে পারে।”
মাহমুদ যোগ করেন, “আমাদের লক্ষ্য শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো। যাতে ভবিষ্যতে তারা নিজেরাও নতুন কিছু তৈরি করতে অনুপ্রাণিত হয়।”
আরও উদ্ভাবনী শিক্ষা অ্যাপ
এই দুই তরুণের তৈরি শুধু একটি অ্যাপ নয়—তাদের আরও বেশ কিছু শিক্ষামূলক অ্যাপ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো “Vocabulary Guru”। এই অ্যাপে ক্লাস ৩ থেকে ১২ পর্যন্ত ইংরেজি বইয়ের কঠিন ও গুরুত্বপূর্ণ শব্দসমূহ সংকলিত করা হয়েছে। শিক্ষার্থীরা এখানে শব্দ শেখার পাশাপাশি কুইজ ও পরীক্ষায় অংশ নিয়ে দেশের সেরা শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।
এছাড়াও তারা তৈরি করেছেন “Language Translator Scan Image” এর মাধ্যামে প্রায় ৫৫ টি ভাষার অনুবাদ করা যাবে ইন্টারনেট সংযোগ ছাড়া। তবে প্রথমবার ব্যবহারের সময় প্রয়োজনীয় ডেটা ডাউনলোডের জন্য একবারই ইন্টারনেট সংযোগ লাগবে। এবং আরও কিছু শিক্ষা সহায়ক অ্যাপ, যা ইতোমধ্যে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। 
ভবিষ্যতের স্বপ্ন ও বার্তা
তানভীর ও মাহমুদ বর্তমানে রোবোটিক্স শিখছেন, ভবিষ্যতে তারা আইটি ইন্ডাস্ট্রিতে বড় ভূমিকা রাখতে চান। তাদের বিশ্বাস—বাংলাদেশের তরুণদের হাতে বিপুল সম্ভাবনা রয়েছে, শুধু প্রয়োজন সুযোগ ও প্রযুক্তি বান্ধব পরিবেশের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

1

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

2

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

3

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

4

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

5

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

6

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

7

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

8

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

9

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

10

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

11

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

12

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে পুলিশ কনষ্টেবল রানার মৃত্যু

13

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

14

বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

15

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

16

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

17

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

18

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বিতর্কে বিএনপি মনোনীত প্রার্থ

19

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

20