জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই ছেলে গ্রেফতার



আব্দুর রহিম ইসলাম রনি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাঞ্চল্যকর এক ঘটনায় বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মাসুদ রানা (৩২) ও মো. কুদরাত-ই-হৃদয় (২২)। তারা ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আব্দুল বারী ও মনয়ারা বেগমের সন্তান।

ভুক্তভোগী মা মনয়ারা বেগম বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মনয়ারা বেগম তার নাতনিকে একটি প্যান্ট পরিয়ে দেন। নাতনি মজা করে বলে, “বাবা এর চেয়ে ভালো করে পড়িয়ে দিতে পারে।” এ কথা শুনে দাদী (মনয়ারা বেগম) নাতনিকে হালকা ধমক দিয়ে বলেন, “তোর বাবার কাছে যা।”

এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসুদ রানা ও তার ছোট ভাই হৃদয় ক্ষিপ্ত হয়ে নিজের মা-বাবার ওপর বেপরোয়া হামলা চালায়। এতে তাদের বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, এর আগে একই কারণে তার আরও একটি দাঁত ভেঙে দিয়েছিল তারা।

ঘটনার সময় দুই ভাই মাকে শ্লীলতাহানির চেষ্টা ও গাছে বেঁধে রাখার উদ্যোগ নেয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে মনয়ারা বেগমকে উদ্ধার করেন। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিদের আটক করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “বৃদ্ধ মা-বাবাকে মারধরের মতো ন্যাক্কারজনক ঘটনায় পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই হারুন-অর-রশিদ।”

এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়দের মতে, “নিজের জন্মদাতা মা-বাবার ওপর এমন অমানবিক নির্যাতন সমাজে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে।”

পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে এলাকাবাসী দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

1

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

2

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

3

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

4

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

5

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

6

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্

7

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

8

ভাঙ্গড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রদল নেতার বাবার মৃত্যু

9

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

10

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

11

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

12

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

13

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

14

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

15

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো কর্মচারীরা

16

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

17

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

18

তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়

19

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

20