জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় মুরগি চুরির বিরোধে ভুট্টোর পর মারা গেল প্রতিপক্ষের স্বাধীন ইসলাম

সেলিম হোসেন 

 

বগুড়ায় মুরগি চুরি নিয়ে শুরু হওয়া বিরোধে বগুড়ার গাবতলী উপজেলায় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রথমে একজন কাঠমিস্ত্রি নিহত হওয়ার নয় দিন পর এবার মারা গেলেন প্রতিপক্ষের একজন স্কুলশিক্ষার্থী। এই জোড়া হত্যাকাণ্ডের জেরে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত স্কুলশিক্ষার্থীর নাম স্বাধীন ইসলাম (১৭)। সে স্থানীয় রামচন্দ্রপুর হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৯ মে রাতে স্বাধীনের অনুসারীদের ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারান প্রতিপক্ষ দলের সদস্য তরিকুল ইসলাম ভুট্টো (৫০)। তিনি সম্পর্কে নিহত ভুট্টোর মামাতো ভাই ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলী দুর্গাহাটার কিত্তনীয়া গ্রামে চলতি বছরের মে মাসে ৪২টি মুরগি চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধের শুরু। মুরগির খামার মালিক জহুরুল ইসলাম ও খায়রুলদের সঙ্গে নিহত স্বাধীনদের দলের সদস্যদের প্রথমে বাকগ্বিতণ্ডা হয়। এরপর বিষয়টি মামলা-মোকদ্দমা ও তীব্র উত্তেজনার জন্ম দেয়।

সাম্প্রতিক সময়ে এই বিরোধের জেরে নিহত স্বাধীন ও তার সহযোগীরা প্রথমে খামার মালিক খায়রুল ইসলাম এবং তার দুই ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে।

এরই জের ধরে গত ৯ মে প্রথমে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এরপর একই দিন সন্ধ্যায় দুর্গাহাটার রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ভুট্টো। কীর্তনীয়া বাজারে স্বাধীনের অনুসারীরা তাঁকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে।

ভুট্টো হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হওয়ায় নিহত স্বাধীনের পরিবারের সদস্যরাও বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে নিহত স্বাধীনের পরিবারের দাবি, এটি শুধু মুরগি চুরির বিরোধ নয়, জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে, যেখানে দুজনের প্রাণ গেল।

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, নিহত স্বাধীনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, “ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেন্দীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপ

1

প্রকৃতি–পরিবেশ–জীবন

2

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

3

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

4

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

5

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

6

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

7

ইসলামী আন্দোলন (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই নেতা

8

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

9

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

10

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

11

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

12

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

13

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

14

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

15

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

16

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

17

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি আইনুল হক এর গভীর

18

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

19

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

20