Mst: Meherun Nesa
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

এস কে মহসিন রেজা
সুন্দরবনের পর্যটকদের বট দুর্ঘটনায় নিখোঁজ পর্যটকের মরদেহ তিনদিন পরে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 
এ ব্যাপারে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার (১০ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক জালি বোটে করে সুন্দরবনের করমজল ভ্রমণে যান। দুপুর ১টার দিকে ঢাংমারি খাল এলাকায় প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়দের সহায়তায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ ছিলেন।
সংবাদ পেয়ে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা তিন দিন ধরে অভিযান চালায়। সোমবার সকাল ৭টার দিকে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়।
পরে মৃতদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, 
পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

1

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

2

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের দুই নেতার পদত্যাগ

3

ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

4

মিত্রদল-অভ্যন্তরীণ কোন্দলে কুমিল্লা-২ স্থগিত

5

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

6

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

7

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

8

নড়াইলে দুর্বৃত্তের হামলায় গাছ ব্যবসায়ী নিহত

9

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

10

সাধারণ মানুষের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

11

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীকে উপশহর ও সমৃদ্ধ অর্থনৈতিক জোন

12

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা ব

13

ঠাকুরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ আবু তালেবে

14

রায়গঞ্জে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

15

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

16

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

17

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

18

নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ

19

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

20