জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

মনির আহমদ আজাদ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান ও পার্শ্ববর্তী এলাকায় 

রাত নামলেই শুরু হয় মাটিবাহী ট্রাকের অবাধ চলাচল। 

স্থানীয়দের অভিযোগ, গভীর রাত থেকে ভোর পর্যন্ত সারিবদ্ধভাবে মাটিভর্তি 

ট্রাক চলাচল করে, যা এলাকায় ভয়াবহ শব্দদূষণ সৃষ্টি করছে এবং 

জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসী জানায়, মাত্র কয়েক 

মিনিটের মধ্যেই একাধিক ট্রাক দ্রুতগতিতে চলাচল করতে দেখা যায়। 

ট্রাকের বিকট শব্দে ঘুম ভেঙে যাচ্ছে শিশু ও বৃদ্ধদের। অনেক ক্ষেত্রে গভীর

 রাতে স্কেভেটর দিয়ে জমির মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

এতে একদিকে যেমন কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হচ্ছে,

 অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে

উত্তর কলাউজান ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বশিরুল আলম শরীফ বলেন, 

রাতের আঁধারে ট্রাকে ট্রাকে যেভাবে মাটি পরিবহন করা হচ্ছে, তা 

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রচলিত নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। কারা এই 

অবৈধ মাটি বাণিজ্যের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা জরুরি। প্রশাসনের

 নীরবতা এ ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করছে। তিনি আরও বলেন, 

এই অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসন যদি নির্দেশনা দেয়, তবে আমার 

ওয়ার্ডে চলাচলরত মাটিভর্তি ডাম্পার আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর

 কাছে হস্তান্তর করতে আমি প্রস্তুত। জনগণের জীবন, পরিবেশ ও কৃষিজমি 

রক্ষায় আমি আপসহীন। স্থানীয়দের দাবি, দ্রুত ভ্রাম্যমাণ আদালত ও 

আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা করে অবৈধ মাটি 

উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা 

নিতে হবে। অন্যথায় এই অবৈধ মাটি বাণিজ্য এলাকায় স্থায়ী পরিবেশ

 বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য

 জানতে একাধিকবার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তা পাওয়া যায়নি।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

1

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

2

নোয়াখালীর সেনবাগে ওলামা দলের কমিটি প্রকাশ

3

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

4

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

5

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

6

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম

7

মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ৪নং ওয়র্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

8

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

9

চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদ

10

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

11

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

12

নওগাঁর বদলগাছিতে শিক্ষা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ

13

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ক

14

দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

15

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

16

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি

17

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

18

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

19

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

20