জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

মোঃইকবাল হোসাইন  
ঝালকাঠি জামাই বাড়িতে বেড়াতে গিয়ে ফজরের নামাজের সময় ওযু করতে গিয়ে ঘাটলা থেকে পা পিছলে নদীতে ডুবে এক নারী মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার পোনবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মর্জিনা বেগম (৫৮) মাদারীপুর জেলার ছিলারচর এলাকার জামাল হোসেনের স্ত্রী। তিনি পশ্চিম দেউরী এলাকায় তার মেয়ের জামাই আল আমিনের বাড়িতে বেড়াতে আসছিলেন।


নিহতের মেয়ে জামাই আল আমিন জানান,আমার শ্বাশুড়ি কিছুদিন আগে চোখের অপারেশনের কারণে আমাদের বাড়িতে আসেন। সকালে ফজরের সময় দেউড়ী নদীর পাড়ের ঘাটলায় নামার সময় পা পিছলে নদীতে পরে যান। আমরা তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। পরে কিস্তাকাঠি এলাকার নদীতে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।

ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহত নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারায়"উন্মোচন হলো আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

1

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

2

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

3

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

4

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

5

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

6

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

7

ঈশ্বরগঞ্জে চোরের জবানবন্দিতে বিএনপি নেতাদের ছেলে ও ভাইদের না

8

কলমাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনে ২৫ জনকে সহায়তা প্রদান

9

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩

10

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

11

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

12

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্য মামলায় ফ

13

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক ব

14

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্

15

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

16

বেলকুচিতে বিতর্ক উৎসব চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার

17

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

18

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

19

গজারিয়ায় ছাত্রদলের ২৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

20