জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শেষ চেষ্টা

 আরিফুল ইসলাম রিপন 
ঠিক এক বছর আগের কথা—দেশজুড়ে আলুর ভয়াবহ সংকট। বাজারে দাম ছুঁয়েছিলো আকাশচুম্বী। সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার বাধ্য হয়েছিল বিদেশ থেকে আলু আমদানির অনুমতি দিতে। ইতিহাসে প্রথমবার! ২০২৩-২৪ অর্থবছরে দেশে প্রায় ৯৮ হাজার ৭৩১ টন আলু আমদানি হয়—যা রপ্তানির চেয়ে আটগুণ বেশি।
কিন্তু সেই সংকটের বছরটাই যেন আশার আলো দেখায় উত্তরাঞ্চলের আলু চাষিরা। লালমনিরহাট, নাটোর আর রংপুরের কৃষকেরা ব্যাপক আলু উৎপাদন করে দেখেছিলেন বুক ভরা স্বপ্ন —
“এবার শুধু দেশ নয়, বিদেশেও যাবে বাংলাদেশের আলু!”
তাদের ঘামে ভিজে উঠেছিলো মাঠ, ফলনও হয়েছিল রেকর্ড পরিমাণে। কিন্তু ভাগ্যের পরিহাস! যে আলু একদিন ছিল স্বপ্ন, আজ আলুই হয়ে উঠেছে গলার কাঁটা।
সরকারি নির্দেশনা, সংরক্ষন ও ভালো দামের আশায় এতদিন হিমাগারে আটকে রাখা সেই আলু এখন আর কেউ কিনছে না।
গ্রামের পর গ্রামে মাইকিং করে ক্রেতা খোঁজা হচ্ছে—
“ভাই আলু লাগবে? ঠাণ্ডা ঘরের আলু, ভালো মানের আলু!”
কিন্তু সাড়া নেই।
দাম না বাড়ায় দিশেহারা চাষিরা এখন বড় লোকসানের মুখে। একদিকে ঋণের চাপ, অন্যদিকে বাজারে ন্যায্য দাম না পাওয়ার হতাশা—সব মিলিয়ে চোখে অন্ধকার দেখছেন তারা। মোঃ তাজুল ইসলাম একজন আলু চাষী,তিনি বলেন মুই এবার কি করিম কেমন করি আবাদ করিম আলু বেচায়া ভাবছেনু এবার ফির আলু গাড়িম কিন্তু মোর আলুর যে দাম,কায়ো  নিভেরে চায়না টাকা পাইম  কোটে।
প্রশ্ন এখন একটাই—
তাহলে কি আবারও কেউ কলকাঠি নাড়ছে আলুর বাজারে?
কেনই বা সরকার এখনো নিরব? একজন আলুর কৃষক কে জিজ্ঞেস করা হলে তিনি জানান গত বছর ম্যাজিস্ট্রেট এসে আমার জরিমানা করেছিল ৬০০০ টাকা কিন্তু এবছর ম্যাজিস্ট্রেট তো দূরের কথা কোন সরকারি কর্মচারী আমাদের খোঁজখবর নিতে এলো না,আমরা এই আলু নিয়ে  কি করব  কি করলে ভালো হবে কোনটাতে ভালো হবে তাদের কোন এখন মাথাব্যথায় নেই। 
তিস্তা হিমাগারের ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলো কেন কৃষক কোলেস্টরে আলু নিতে আসছেন না, তিনি জানান আলু প্রতি বস্তায় তাদের ঋণ গ্রহণ করা আছে কোল্ড স্টোর ভাড়া আছে  হিসাব করে  কৃষকরা দেখেছেনআলু নিতে আসলে উল্টো তাদেরকে টাকা জরিমানা হিসেবে দিতে হবে,এইজন্য তারা অপেক্ষা   করছেন আরেকটু দাম বারার আসায়, আলুর দাম বাড়লেই তারা স্টোর মুখী হবেন 
তাই কৃষকের দাবী সরকার যদি আলু বিদেশে পাঠানোর একটু উদ্যোগ নিত,তাহলে আমরা হয়তো কোন আশার আলো দেখতে পেতাম।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

1

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৫টি মহিষ আটক

2

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

3

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

4

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

5

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

6

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

7

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

8

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

9

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

10

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

11

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

12

সাপাহারে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

13

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

14

নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ

15

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প

16

এলপিজি সংকটে বাসাবাড়িতে চুলা নিভে গেছে, ভোগান্তিতে ভোক্তারা

17

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

18

‎আনোয়ারায় দারুত তাকওয়া মাদরাসার হিফজ সমাপ্তকারীদের বিদায় অনু

19

সিরাজদিখানে শ্রমিকদল সভাপতির ওপর বর্বরোচিত হামলা

20