জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম দৃষ্টান্ত স্থাপন

মনির আহমদ আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির নেতারা। এ আসনে এখন পর্যন্ত এটিই প্রথম কোনো প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের ঘটনা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার তথা সহকারি রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান-এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। চট্টগ্রাম১৫ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকারজননেতা শাহজাহান চৌধুরীর জন্য এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে দলীয় একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেনচট্টগ্রাম১৫ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। জনগণের সেই প্রত্যাশা পূরণে একজন যোগ্যঅভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সে বিবেচনায় সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরীকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। নেতারা আরও বলেনঅবাধসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এ আসনের জনগণ ন্যায়ইনসাফ ও কল্যাণভিত্তিক রাজনীতির পক্ষে তাদের রায় দেবে। চট্টগ্রাম১৫ আসনকে উন্নয়নসুশাসন ও ন্যায়বিচারের পথে এগিয়ে নিতে শাহজাহান চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে উপস্থিত ছিলেন। নেতারা জানানআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয়ভাবে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রম অব্যাহত থাকবে। 

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

1

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

2

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

3

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

4

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

5

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

6

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

7

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

8

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

9

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

10

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

11

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপল

12

কাটাখালী থেকে নতুন বাজারের রাস্তা এখন মানুষ চলাচলের অনুপযোগী

13

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

14

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

15

নওগাঁ শহরে লিটন ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

16

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

17

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

18

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

19

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

20