জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা


মামুন মাস্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী—

  • টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন,
  • টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু,
  • টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির,
  • টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দলের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন,
  • টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু,
  • টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী,
  • এবং টাঙ্গাইল-৮ আসনে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

দলের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার আটটি আসনেই বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী ছিলেন। বিশেষ করে টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল-এর মধ্যে। দু’জনই দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে আসছেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, টাঙ্গাইল-৫ আসনে টুকু ও ফরহাদের মধ্যে যে কেউ শেষ পর্যন্ত দলের মনোনয়ন পেতে পারেন।

বিএনপির এই প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় নির্বাচনী প্রস্তুতি আরও বেগবান হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

1

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত

2

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

3

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

4

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

5

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

6

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

7

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

8

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

9

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

10

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

11

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

12

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

13

সিলেটে মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রা

14

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

15

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

16

রাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধিদে

17

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

18

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

19

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

20