জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মোঃ রাকিবুজ্জামান
পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালি, পথসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার আদালতপাড়া দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর গণধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মিজান হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা গণধিকার পরিষদের আহ্বায়ক মো. লিয়ার হোসেন, সদস্য সচিব মিলন মাতব্বর, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে. এম. ইমরান শাহীন, সিনিয়র সহ-সভাপতি রফিক মহল্লাদার,
সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম,
সদর ইউনিয়ন সভাপতি মোঃ ফিরোজ হোসেন ও
ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার”—এই মূলনীতিকে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকেই গণধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামে নিয়োজিত। ২০২১ সালের ২৬ অক্টোবর প্রতিষ্ঠিত এ দলটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন হিসেবে দেশের গণমানুষের পাশে কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, দশমিনা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দক্ষিণ বাংলার কৃতি সন্তান নুরুল হক নুরু ভাইয়ের নেতৃত্বে গণধিকার পরিষদ আগামী দিনে জনআস্থা অর্জন করে দশমিনা গলাচিপায় ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

1

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

2

৭.৮ মিলিয়ন আউন্স সোনা উত্তোলন করল সৌদি আরব

3

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

4

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

5

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

6

‎রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্

7

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

8

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

9

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

10

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

11

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

12

৪র্থ সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়

13

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

14

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

15

ময়মনসিংহ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক

16

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্র

17

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

18

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর

19

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

20