Mst: Meherun Nesa
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্মচারীকে জরিমানা

 মোঃ গোলাম জাকারিয়া 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির উপজেলার বিশ্বেরপুর গ্রামের মো. এরফান আলী। তিনি ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত একজন সরকারি কর্মচারী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

জানা যায়, এরফান আলী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শিক্ষক সমিতির নামে তার বাড়িতে উপস্থিত করেছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো. আমিনুল ইসলামকে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু এমপি প্রার্থী তাঁর অনুষ্ঠানে উপস্থিত হননি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. এরফান আলী নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সম্ভাব্য সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে একটি গোপন বৈঠকে লিপ্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

এসময় নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেওয়ার কারণে মো. এরফান আলীকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর ২১(খ) ধারা লঙ্ঘনের অপরাধে ২৭(ক) ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন কিংবা কোনো প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা -উপকরণ বিতরন

1

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

2

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

3

সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নে.য়াস্ত্র উদ্ধার করেছে

4

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

5

সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমা

6

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

7

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

8

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধব্বংস করতে চেয়েছিল

11

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

12

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

13

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনি

14

শীত নিয়ে সারাদেশে দুঃসংবাদ

15

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

16

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

17

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

18

বগুড়ার ধুনটে নাংলু গ্রামে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

19

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

20