জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন


রাজীব শিকদার রানা 
রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রামদেবপুর এলাকায় আজ শনিবার (৩ জানুয়ারি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ আমীনুল হক সাহেব, জিম্মাদার—নোয়াখালী জেলা নূরানী তালীমুল কুরআন বোর্ড, বাংলাদেশ। তিনি বলেন, নূরানী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুদের কুরআন শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে এই মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আ: রহমান সাহেদ সাহেব, মুহতামীম—হেমায়াতুল ইসলাম মাদ্রাসা, দেওটি এবং মাওলানা মিজানুর রহমান, বানিপুর নাহিদ নোমান মাদ্রাসা। এছাড়াও বক্তব্য দেন মাওলানা আবুল কাশেম, খতিব—রামদেবপুর নতুন মসজিদ এবং মাওলানা হাফেজ ফিরোজ আলম, খতিব—রামদেবপুর পুরাতন মসজিদ।

অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মাওলানা ফয়েজ উল্লাহ বলেন, এই প্রতিষ্ঠান থেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলা হবে। সভাপতির বক্তব্যে মো: রফিকউদ্দিন, সভাপতি—রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা, এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আবু হানিফ, উপদেষ্টা মো: হারুন, এ বি এম বাহার, আব্দুর রেজ্জাক, আবুল কালাম বুরন, ফিরোজ আলম, সেক্রেটারি আবুল কালাম আজাদ, এছাড়াও মো: শাহাজান, মো: আবু ইউসুফ মাহফুজ, আহম্মদ উল্ল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। বক্তারা আশা প্রকাশ করেন, রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা ভবিষ্যতে এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

1

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক

2

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

3

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

4

মাদারীপুরে প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য

5

ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.শামীমের বিরুদ্ধ

6

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

7

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

8

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

9

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

10

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

11

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

12

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

13

মাদক

14

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

15

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

16

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

17

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

18

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

19

গোপন সংবাদে কারখানায় অভিযান পরিচালনা করেন মহেশখালী ভৃমি

20