Mst: Meherun Nesa
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

 মোঃ আবু সায়েম 

গতকাল সন্ধ্যা লগ্নে  অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়নে এক সুশৃঙ্খল ও তথ্যবহুল মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এলাকাবাসী, অভিভাবক, নারী নেত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারীদের অধিকার, পরিবার-শিক্ষা, শিশু নিরাপত্তা এবং সমাজে মায়েদের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যকে কেন্দ্র করে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৪৬-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা পারভীন। তিনি তাঁর বক্তব্যে গ্রামের নারীদের ভূমিকা, সন্তানদের সঠিক শিক্ষায় মা–বাবার দায়িত্ব এবং সমাজে শান্তি-সম্প্রীতি রক্ষায় নারীর অবদানের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন,
"একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠন করতে হলে মায়েদের এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই নৈতিকতা, মানবিকতা ও শিক্ষা শুরু হয়। সন্তানদের সঠিক পথে গড়ে তুলতে মায়ের ভূমিকা সবচেয়ে বড়।"

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মী, নারী সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা সামাজিক সমস্যা, নারী সচেতনতা, স্বাস্থ্য, সরকারি বিভিন্ন সেবা গ্রহণ পদ্ধতি এবং পরিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

স্থানীয় বক্তারা জানান, মা সমাবেশের মাধ্যমে নারীরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং সচেতনতা বৃদ্ধির সুযোগ পান। বিশেষ করে গ্রামীণ নারীদের আত্মবিশ্বাস ও পারিবারিক নেতৃত্ব গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত ফলপ্রসূ।

সমাবেশে উপস্থিত মায়েরা সন্তানদের পড়াশোনা, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও এ ধরনের কার্যক্রম আয়োজনের দাবি জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নারীদের পাশে থাকার আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

1

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

2

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

3

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

4

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

5

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

6

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

7

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

8

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

9

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

10

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

11

লালমাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার কতৃক কুরুচিপূর্ণ বক্তব্য

12

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

13

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

14

ছাতা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা

15

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

16

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

17

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

18

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

19

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

20