জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উদ্বোধন

শরিফুল ইসলাম
আজ ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১১টার কিছু পরে দুর্গাহাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লাল খাঁ পূর্ব পাড়া এলাকায় একটি আনন্দঘন মুহূর্তের সাক্ষী হলাম। মোঃ ছলেমান আকন্দের বাড়ি থেকে লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদ পর্যন্ত প্রায় ৩০০ ফুট রাস্তার সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন আমাদের প্রিয় ওয়ার্ড মেম্বার জনাব মোঃ আমিনুল ইসলাম আমিন ।

নিজের হাতে বেলচা ধরে প্রথমে সিমেন্ট-বালু মিশ্রণ ঢেলে দিয়ে তিনি কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন এলাকার মুরব্বি, যুবক ও শ্রমিক ভাইয়েরা। সবার চোখে-মুখে ছিল একটাই ভাষা, অবশেষে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হচ্ছে!
মেম্বার সাহেব বললেন,
“দুর্গাহাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, এটা তারই একটি অংশ। জনগণের চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতেই আমরা কাজ করছি। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কাদা-পানিতে ডুবে থাকত, বর্ষায় চলাচল করা ছিল দুঃসাধ্য। আজ থেকে এখানে স্থায়ী সিসি রাস্তা হবে, ইনশাআল্লাহ।”
এই কাজের জন্য অনুরোধ করেছিলেন দৈনিক জনতার খবর পত্রিকার গাবতলী উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম। মসজিদে মুসল্লিদের যাতায়াতের কথা চিন্তা করেই এ কাজটি দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে।

এলাকার বাসিন্দা মোঃ ইয়াছিন আকন্দ (৫৫) বললেন,
“আমরা বহু বছর ধরে এই রাস্তার জন্য অপেক্ষা করছি। মসজিদে যাওয়া, বাচ্চাদের স্কুলে পাঠানো, অসুস্থ মানুষ হাসপাতালে নেওয়া, সবকিছুতেই কষ্ট হতো। আজ মনে হচ্ছে স্বপ্ন সত্যি হলো। মেম্বার সাহেবকে অনেক ধন্যবাদ।”
কাজটি সম্পন্ন হলে এই রাস্তা দিয়ে শুধু যে পায়ে হাঁটা সহজ হবে তাই নয়, রিকশা-ভ্যান, মোটরসাইকেলও আরামে চলবে। মসজিদে নামাজ পড়তে আসা বয়স্ক মানুষদের আর কাদা মাড়িয়ে আসতে হবে না। বর্ষা এলেও আর পানি জমে থাকবে না।
এই কাজের জন্য যিনি সবচেয়ে বেশি তৎপর ছিলেন, আমাদের ৪ নং ওয়ার্ডের গর্ব মোঃ আমিনুল ইসলাম আমিন ভাই, তাঁর প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও দোয়া। তিনি যেভাবে প্রতিটি কাজে নিজে উপস্থিত থেকে তদারকি করেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।
ইনশাআল্লাহ খুব শিগগিরই এই রাস্তাটি চালু হবে এবং লাল খাঁ পূর্ব পাড়াবাসী নতুন এক আলোর পথে পা রাখবে।
উন্নয়নের এই ধারা অব্যাহত থাকুক, এই দোয়া করি।
আল্লাহ হাফেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

1

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

2

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

3

‎মঠবাড়িয়া উপজেলা'য় বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুর

4

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

5

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লং

6

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

7

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

8

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী

9

হিলিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প

10

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

11

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

12

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

13

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

14

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

15

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

16

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

17

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

18

সুখের মোহ

19

ফুলবাড়ী–পার্বতীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘর

20